নজরবন্দি ব্যুরোঃ গ্রীষ্মের গনগনে তাপে দিশাহারা দক্ষিণবঙ্গ। একটানা প্রায় ৬০ দিন হতে চলল বৃষ্টির দেখা নেই কলকাতাতে। এই পরিস্থিতিতে প্রায় প্রতিদিনই ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকছে তাপমাত্রা। ঘড়ির কাঁটায় সকাল ৮ টা বাজতে না বাজতেই চড়া রোদে চোখ ঝলসে যাওয়ার অবস্থা। তাপপ্রবাহ (Heat Wave) চলছে বেশ কিছু জেলায় (bengal summer)।
আরও পড়ুনঃ সিবিআই নয়, পুলিশ করুক তদন্ত, ভোলবদল ময়নাগুড়ির নির্যাতিতার বাবার
তীব্র তাপদাহে নাজেহাল অবস্থা শহরবাসীর। এই গরমে শরীরের পাশাপাশি যত্ন নিতে হবে চোখেরও। চক্ষু বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত তাপ চোখের মারাত্মক ক্ষতি (Eye Care Tips) করে। দীর্ঘ ক্ষণ কড়া রোদ থাকলে চোখের ছানি হওয়ার সম্ভাবনা বাড়ে, এমনকি রেটিনার ক্ষতি হওয়ার আশঙ্কাও থাকে।

দীর্ঘ ক্ষণ রোদে থাকার পর অনেকের চোখ জ্বালা করে, চোখ লাল হয়ে যায়, চোখের পাতা ফুলে যায়। চড়া রোদের কারণে অনেকেই ভাইরাল ও ব্যাক্টেরিয়াল কনজাংটিভাইটিসেও আক্রান্ত হন। এই সমস্যা ছাড়াও চোখের পাতার মূলে কিছু তৈল গ্রন্থি থাকে। এই গ্রন্থিতে সংক্রমণের ফলে আঞ্জনি সংক্রান্ত সমস্যাও দেখা যায়। গরমের দিনে চোখের যত্ন না নিলে অন্ধত্ব এবং ক্যানসারের ঝুঁকিও থাকে।
গরমে চোখ ভাল রাখতে গেলে কোন নিয়ম মেনে চলতেই হবে?
কনট্যাক্ট লেন্স পরার সময়ে বিশেষ সতর্কতা নিতে হবে। অবশ্যই হাত পরিষ্কার করে ধুয়ে তবেই লেন্স পরুন। লেন্স পরিষ্কার না থাকলে সূর্যের তাপে এবং দূষণের জেরে চোখে সংক্রমণের আরও বেড়ে যায়।
রোদচশমায় চোখ ঢাকা শুধু ফ্যাশন নয়, এই গরমে তা অত্যন্ত প্রয়োজনীয় বটে। তবে যে কোনও রোদচশমা ব্যবহার করলেই চলবে না। ইউভিএ এবং ইউভিবি দুই ধরনের রশ্মির হাত থেকেই চোখকে সুরক্ষিত রাখবে এমন রোদচশমা ব্যবহার করাই শ্রেয়।
আপনার কনট্যাক্ট লেন্সটি যদি ইউভি রশ্মির হাত থেকে সুরক্ষা প্রদান করে সে ক্ষেত্রেও আপনাকে রোদচশমা পরতে হবে। রোদচশমা ব্যবহার করলে তবেই পুরো চোখটি কড়া রোদের হাত থেকে সুরক্ষা পাবে।
তীব্র তাপদাহ বাড়াচ্ছে অন্ধত্বের ঝুঁকি, কিভাবে এই গরমে চোখের খেয়াল রাখবেন জানুন…

গরমে শরীরে জলের ঘাটতি হয়, এতে শরীর যেমন অসুস্থ হয়ে পরতে পারে, তেমনই চোখের স্বাস্থ্যেরও ক্ষতি হয়। চোখ অতিরিক্ত শুষ্ক হয়ে গেলে চোখে খচখচ করা, চোখ লাল হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা য়ায়। তাই গরমে কোনও ভাবেই শরীরে জলের ঘাটতি হতে দেওয়া যাবে না।



