দু’মাস পর দেশে স্বস্তি এক প্রকার, নিম্নগামী সংক্রমণ-মৃত্যুহার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দু’মাস পর দেশে স্বস্তি এক প্রকার, অবশেষে বেশ খানিকটা কমলো দেশে করোনা সংক্রমণ। গত কয়েকমাসে দেশ জুড়ে ছেয়ে ছিল হাহাকার আর আতঙ্ক। অক্সিজেন-বেড-ওষুধ সবকিছুর আকালে দিনে দিনে বাড়ছিল মৃত্যু মিছিল। তবে ধীরে ধীরে বেড়েছে কদিন ধরেই সুস্থতার হার। গত দু’মাসে সংক্রমণের তালিকা আজ সব থেকে ছোট।

আরও পড়ুনঃ মমতার বিধানসভা যাওয়া আটকাতে চাইছে কমিশন! বিস্ফোরক যশবন্ত সিনহা

ভারত সরকারের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন এক লক্ষ ১৪ হাজার। গত দু’মাসে এটি সর্বনিম্ন আক্রান্তের সংখ্যা। এই নিয়ে বিগত দশ দিন আক্রান্তের সংখ্যা দ্যুলোক এর নিচে থাকলো। অপরদিকে করণা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা তিন হাজারের নীচে। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২০০০ ৬৬৭ জনের।

সবমিলিয়ে দেশে করনা আক্রান্তের সংখ্যা হল কোটি অষ্টআশি লক্ষ্য অপরদিকে সব মিলিয়ে দেশে করনা আক্রান্ত মৃত্যু হয়েছে তিন লক্ষ ৪৬০০ জন মানুষের। অপরদিকে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ৭৭ হাজার জন। গত ২৪ ঘন্টায় দেশে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ৭৯ হাজার জন, সুস্থতার যথেষ্টই চোখে পড়ার মতো এবং আশাপ্রদ। গত ১০ দিনের সংক্রমণকে যদি ধরে নেওয়া যায় তবে দেশে করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণ করা গেছে বলে বিশেষজ্ঞদের ধারণা তবে এখানেই শেষ নয় বিশেষজ্ঞরা বলছেন সাবধানে এবং সজাগ থাকতে হবে আমাদের, দিনে দিনে আশঙ্কা প্রবল হচ্ছে তৃতীয় ঢেউয়ের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন