নজরবন্দি ব্যুরোঃ মমতার বিধানসভা যাওয়া আটকাতে চাইছে কমিশন! রাজনীতির একাধিক চর্চা জল্পনার মাঝেই নতুন করে গুঞ্জন তৈরি হয়েছে বর্ষীয়ান নেতা যশবন্ত সিনহার মন্তব্যে। বাংলায় তৃণমূলকে তৃতীয় বারের জন্য বিপুল মার্জিনে জিতিয়ে ফিরিয়ে আনলেও হেরেছেন ব্যাক্তি মমতা। বিধায়কের লড়াইয়ে প্রতিপক্ষ হিসেবে শুভেন্দুর কাছে উত্থানের ভূমি নন্দীগ্রামে পরাজিত হয়েছেন তিনি।
আরও পড়ুনঃ চাকরি দেওয়ার নামে বিপুল টাকা আত্মসাৎ, গ্রেফতার শুভেন্দু ঘনিষ্ঠ ২ নেতা।
তবে তৃণমূল কংগ্রেস জেতার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন মমতাই। তৃতীয় বারের জন্য নবান্ন’র কুর্শিতে বসেছে হাওয়াই চপ্পল। কিন্তু হেরে গিয়েও মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ার জন্য ৬ মাসের মধ্যে কোন কেন্দ্র থেকে জিতে বিধানসভায় বিধায়িকা হিসেবে ফিরতে হবে তাঁকে। ইতিমধ্যে পেরিয়েছে একমাস। হাতে আর মাত্র ৫ মাস।
তৃণমূল চাইছে করোনা প্রকোপ কিছু কমলেই এবার নির্বাচন হোক বিধানসভায়। মমতা সহ মোট ৬ কেন্দ্রে উপনির্বাচন হবে এই দফায়। মমতার লড়ার জন্য ভবানীপুরের বিধায়কের পদ ছেড়্রেছেন শোভনদেব, তিনি লড়বেন উপনির্ব্বাচন খড়দহ কেন্দ্র থেকে। সব মিলিয়ে মোট ৬ জায়গায় হবে ফের ভোট। ইতিমধ্যে শাসক দল কমিশনকে জানিয়েছে করোনা প্রকোপ কিছু কমলেই রাজ্য সভার ২ টি এবং বিধানসভার ৬ টি আসনে ভোট সেরে ফেলতে চায় তারা।
এসবের মধ্যেই প্রাক্তন বিজেপি এবং বর্তমান তৃণমূল নেতা যশবন্ত সিনহা অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় ফিরতে না দেওয়ার জন্য ষড়যন্ত্র করছেন কমিশনের কর্তা ব্যাক্তিরা। তিনি ট্যুইট করে লিখেছেন খবর আছে তাঁর কাছে, আগামি কয়েকমাসে ইচ্ছে করে ভোট করাবে না কমিশন। মমতাকে আটকাতে চাইছে যেনো তেন প্রকারে।
মমতার বিধানসভা যাওয়া আটকাতে চাইছে কমিশন! এমনিতেও ২১ এর নির্বাচনে মুখ্যমন্ত্রী সহ তৎকালীন এবং বর্তমান শাসক দলের নেতা মন্ত্রীরা বারবার কমিশনের দিকে আঙুল তুলেছিলেন, কমিশন বিজেপির হয়ে কাজ করছে বলে একাধিক বার একাধিক ক্ষেত্রে অভিযোগ করেছেন তাঁরা। সেসব মিটতেই ফের বর্ষীয়ান নেতার এই মন্তব্য্যে শোরগোল পড়েছে রাজ্য-রাজনীতিতে।



