চাকরি দেওয়ার নামে বিপুল টাকা আত্মসাৎ, গ্রেফতার শুভেন্দু ঘনিষ্ঠ ২ নেতা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চাকরি দেওয়ার নামে বিপুল টাকা আত্মসাৎ, প্রতারনার দায়ে গ্রেফতার করা হল শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ দুই নেতাকে। রাজ্যের প্রাক্তন সেচমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতার ঘনিষ্ঠ রাখাল বেরা এবং চঞ্চল নন্দীকে প্রতারণার অভিযোগে গ্রেফতার করেছে মানিকতলা থানা। অভিযোগ, ২০১৯ সালেই চাকরির টোপ দিয়ে বিপুল টাকা আত্মসাৎ করে এই দুই সেচমন্ত্রী ঘনিষ্ঠ নেতা। তাঁরা টাকা নিয়ে সরাসরি সেচ দফতরে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছে বলে খবর।

আরও পড়ুনঃ নড়ে-চড়ে বসলেন এক ফোনেই, কলকাতা পুরসভা কর্মীদের স্বার্থে বড় সিদ্ধান্ত ফিরহাদের

প্রতারিত সুজিত দে উত্তর ২৪ পরগণার অশকনগরের বাসিন্দা। তিনি মানিকতলা থানায় অভিযোগ দায়ের করেছিলেন রাখাল বেরা এবং চঞ্চল নন্দীর বিরুদ্ধে। তার অভিযোগ, ২০১৯ সালের আগস্ট মাসে সেচমন্ত্রীর দুই ঘনিষ্ঠ নেতা মানিকতলা থানার অন্তর্গত সাহা ইন্সটিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স আবাসনের একটি ফ্ল্যাটে ডেকে পাঠান চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে। সুজিত সময় মত পৌঁছে দেখেন সেখানে তার মতই বেশ কয়েকজন চাকরিপ্রার্থী অপেক্ষমান।

সুজিত দে থানায় লিখিত অভিযোগ করে জানিয়েছেন চাকরি দেওয়ার জন্যে অগ্রিম হিসেবে ২ লক্ষ টাকা নেন রাখাল বেরা এবং চঞ্চল নন্দী। অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পুলিশ। আজ দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

চাকরি দেওয়ার নামে বিপুল টাকা আত্মসাৎ। পুলিশ সূত্রে খবর, শুধু রাখাল বা চঞ্চল নয়। এই দুই অভিযুক্তর পেছনে রয়েছে কোন বড় মাথা। এবং রাখালদের মত এই প্রতারনা চক্রে জড়িত আছে আরও অনেকে। আপাতত দুজনকে জিজ্ঞাসাবাদ চলবে। পুলিশ জানার চেষ্টা করছে আর কারা এই প্রতারণা চক্রে জড়িত এবং কতজন এদের মাধ্যমে প্রতারিত হয়েছে।

sa

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন