নড়ে-চড়ে বসলেন এক ফোনেই, কলকাতা পুরসভা কর্মীদের স্বার্থে বড় সিদ্ধান্ত ফিরহাদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নড়ে-চড়ে বসলেন এক ফোনেই, কলকাতা পুরসভা কর্মীদের স্বার্থে বড় সিদ্ধান্ত ফিরহাদ হাকিমের। এবার থেকে কলকাতা পুরসভার কোন কর্মী অবসর গ্রহণ করার পরের দিন থেকেই পাবেন পেনশন। এছাড়া কর্মরত অবস্থায় চাকরি থাকাকালীন কোন ব্যক্তির বা কর্মীর মৃত্যু হলে তারপরের দিনই অনলাইনে তার যাবতীয় পাওনা গন্ডার জন্য আবেদন করতে পারবে পরিবার।

আরও পড়ুনঃ ফিরতে চেয়ে সোনালিরা তাকিয়ে ছিলেন ৫ তারিখের দিকে, সৌগত বললেন এই টপিকে কথা হয়নি আজ

কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত? এর পেছনে রয়েছে একটি ফোন কল।  কলকাতা পুরসভার একটা অনুষ্ঠানে  ফোনের মাধ্যমে বিভিন্ন অভিযোগ শুনেন এবং সেগুলি সমাধান করার চেষ্টা করেন আর এই রকমই এক ফোন আজ ফিরহাদ হাকিম এর কাছে আসে। ফোনের ওপার থেকে এক মহিলা জানান তার স্বামী গতবছর ডেঙ্গুতে মারা গেছেন কিন্তু এক বছর পরেও তার প্রাপ্য টাকা পয়সা তিনি কিছুই পাননি।  তাঁর স্বামী কলকাতা পুরসভার কর্মী ছিলেন বলেও জানান।

নড়ে-চড়ে বসলেন এক ফোনেই, এ কথা শোনার পরে বিস্ময় প্রকাশ করেন ফিরহাদ।  তিনি জানান মঙ্গলবার এর মধ্যেই সমস্ত পাওনা গন্ডা আপনি পেয়ে যাবেন এবং এই ঘটনার জন্য তিনি সংশ্লিষ্ট দপ্তরের অফিসারদের নিন্দা করেন এবং তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেন এবার থেকে পুরসভার কর্মীদের মৃত্যু বা অবসরের পর দিন থেকেই সমস্ত পাওনা গন্ডা পেয়ে যাবেন তারা। কিন্তু মৃত ওই পুরসভা কর্মীর ঘটনায় যথেষ্ট ক্ষুব্ধ ফেরা থাকেন তিনি বলেছেন দিন-রাত পৌরসভার কর্মীরা মানুষদের সেবায় কাজ করে চলেছেন অথচ তাদের এই অসুবিধা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত