Sourav Ganguly: বাবা সৌরভের পর করোনা আক্রান্ত মেয়ে সানা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  করোনা সংক্রমিত সৌরভ-কন্যা সানা গঙ্গোপাধ্যায়। মৃদু উপসর্গ রয়েছে সানার। সৌরভের পর এবার করোনায় আক্রান্ত সানা গঙ্গোপাধ্যায় (Sana Ganguly)। বুধবারই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে খবর। যদিও করোনা প্রতিষেধকের দুটো ডোজই আগে নিয়েছেন সানা। কেবল মেয়েই নয় ভাইরাসে আক্রান্ত হয়েছেন সৌরভের (Sourav Ganguly) ছোট কাকা দেবাশিস গঙ্গোপাধ্যায়, খুড়তুতো ভাই শুভ্রদীপ গঙ্গোপাধ্যায় এবং ভ্রাতৃবধূ জুঁই গঙ্গোপাধ্যায়। তাঁরা সকলেই হোম আইসোলেশনে রয়েছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ করোনার জের, স্থগিত হয়ে গেল রঞ্জি ট্রফি

Shamim Ahamed Ads

কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন BCCI সভাপতি। তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সৌরভকে দেওয়া হয় ককটেল অ্যান্টিবডি ইনজেকশন। বর্তমানে তিনি বাড়ি ফিরেছেন এবং সুস্থ রয়েছেন বলেই খবর। গত শুক্রবারই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। চিকিৎসকেরা বক্তব্য, তিনি কোভিডের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে(Omicron) আক্রান্ত হননি।

সূত্রের খবর, সৌরভ গঙ্গোপাধ্যায় ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত। আপাতত বেহালায় নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন সৌরভ। এর মধ্যেই মেয়ে সহ পরিবারের আরও তিন সদস্যের করোনা আক্রান্তের খবরে চিন্তিত গঙ্গোপাধ্যায় পরিবার। অপরদিকে গত বছরের শুরুতেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সৌরভ। সেই সময় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর হৃদযন্ত্রে পাওয়া গিয়েছিল তিনটে ব্লকেজ।

বাবা সৌরভের পর করোনা আক্রান্ত মেয়ে সানা

বাবা সৌরভের পর করোনা আক্রান্ত মেয়ে সানা
বাবা সৌরভের পর করোনা আক্রান্ত মেয়ে সানা

প্রসঙ্গত চলতি বছরে বেশ কয়েকবার বিদেশ সফরে গিয়েছিলেন সৌরভ। আইপিএল(IPL) ২০২১ মরশুমের অর্ধেকটাই সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজন করা হয়েছিল। তার উপর ভারতে করোনা অতিমারির কারণে ওই দেশেই টি-২০ বিশ্বকাপের আয়োজন করা হয়। ফলে সৌরভকে বিমানে বেশ কয়েকবারই মধ্য়প্রাচ্যের এই দেশে যেতে হয়েছিল। পাশাপাশি টি-২০ বিশ্বকাপের পর মুম্বইয়েও গিয়েছিলেন সৌরভ। একইসঙ্গে সম্প্রতি লন্ডনে পড়তে গিয়েছিলেন সানা। সেখানে বেশ কিছুদিন ছিলেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত