নজরবন্দি ব্যুরোঃ বর্তমান পরিস্থিতির নিরিখে স্থগিত হয়ে গেল রঞ্জি ট্রফি। মঙ্গলবার রাতে টুইট করে সেই খবর জানায় বিসিসিআই। গত বছর কোভিডের জন্য বাতিল করা হয়েছিল টুর্নামেন্ট। এবার ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল রঞ্জি ট্রফির।
আরও পড়ুনঃ দৈনিক সংক্রমণে করোনার দীর্ঘ লম্ফন, ৫৫ শতাংশ বাড়ল দেশে আক্রান্তের সংখ্যা


কিন্তু অধিকাংশ রাজ্যের দল করোনা সামলাতে হিমসিম খাচ্ছে। রবিবার বাংলা দলে সাতজন কোভিড পজিটিভ হয়েছে। মুম্বই সহ আরও বেশ কয়েকটি রাজ্যের ক্রিকেটাররা কোভিড সংক্রমিত হয়েছে।সেই কারণে তড়িঘড়ি জরুরি সভা ডাকে বিসিসিআই।
সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, ক্রিকেটারদের যাতে সুরক্ষিত রাখার যায়, সে দিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। আর তাই আপাতত স্থগিত রাখা হচ্ছে এই তিনটে টুর্নামেন্ট। জানুয়ারির তৃতীয় সপ্তাহেই শুরু হওয়ার কথা ছিল সিকে নাইডু ট্রফি।
করোনার জের, স্থগিত হয়ে গেল রঞ্জি ট্রফি
ফেব্রুয়ারিতে মেয়েদের সিনিয়র টি-টোয়েন্টি টুর্নামেন্ট। আপাতত তা বন্ধ রাখা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর আবার এ নিয়ে সিদ্ধান্ত জানাবে বোর্ড।










