Adipurush: আগামী ১৬ জুন মুক্তি পেতে চলেছে ‘আদিপুরুষ’, তার আগেই বিনামূল্য বিকোল দশ হাজার টিকিট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আদিপুরুষের প্রথম ঝলক প্রকাশে আসার পর থেকেই নানান বিতর্ক এই সিনেমা জুড়ে লেগেছিল। এমনকি এই মুভির বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগও দায়ের করা হয়েছিল। একবার নয় একাধিকবার সমলোচিত হতে হয়েছিল আদিপুরুষকে। তবে সমস্ত বাঁধা কাটিয়ে অবশেষে মুক্তি পেতে চলেছে এই সিনেমা।

আরও পড়ুনঃ অপেক্ষার অবসান, বাংলায় কবে ঢুকবে বর্ষা? জানালো হাওয়া অফিস

প্রভাস ও কৃতি স্যাননের এই ছবি নিয়ে দর্শকমহল খুবই উৎসাহিত। আগামী ১৬ই জুন পেক্ষাগৃহে মুক্তি পাবে আদিপুরুষ। ওম রাউত পরিচালিত এই মুভি দর্শকমহলে বেশ ভালোই সারা ফেলবে বলে আশা করা হচ্ছে। তথ্য অনুযায়ী অগ্রিম টিকিট বুকিংয়ের মাধ্যমে এই ছবির প্রায় ৮৫ শতাংশ টাকা ইতিমধ্যে উঠে গেছে।

WhatsApp Image 2023 06 09 at 12.10.52 PMতবে সবচেয়ে বড় খবর হল। ছবি মুক্তি হতে এখন মাত্র এক সপ্তাহ বাকি রয়েছে। এরই মধ্যে বিনামূল্যে বিক্রি করা হল প্রায় ১০ হাজার টিকিট। এই বিরাট বড় সিদ্ধান্তটি নেন ‘দ্য কাশ্মীর ফাইল্‌স’ ছবির অন্যতম প্রযোজক অভিষেক অগরওয়াল। তিনি ‘আদিপুরুষ’ সিনেমার পাশে দাঁড়ানোর জন্যই এই পরিকল্পনাটি নেন। তেলঙ্গনাকে সাহায্য করেন তিনি।

আগামী ১৬ জুন মুক্তি পেতে চলেছে ‘আদিপুরুষ’, তার আগেই বিনামূল্যে টিকিট বিতরন 

WhatsApp Image 2023 06 09 at 12.11.24 PM

প্রায় ১০ হাজার টিকিট অনুদান করেন তিনি। তবে এই টিকিট সাধারণ মানুষ বিনামূল্যে পাবে ঠিকই কিন্তু তার জন্য তিনি বেশ কিছু শর্ত নিয়োগ করেন। শুধুমাত্র রাজ্যের সরকারি স্কুলের পড়ুয়া, বৃদ্ধাশ্রম ও অনাথ আশ্রমের সদস্যদের জন্যই এই টিকিট বিনামূল্যে দেওয়া হবে। অভিষেক আগরওয়ালইয়ের পাশাপাশি রণবীর কপূরও ১০ হাজার টিকিট কিনে তা বিনামূল্যে আর্থিকভাবে পিছিয়ে পরা বাচ্চাদের জন্য তা বিলোবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত