নজরবন্দি ব্যুরো: জুন মাসের শুরু হলেও বর্ষার দেখা পাওয়া যাচ্ছিল না। বাংলার একাধিক জেলায় তাপপ্রবাহ চলছে। তবে অপেক্ষার অবসান। বৃহস্পতিবার কেরলে প্রবেশ করল বর্ষা। আগামী ৪৮ ঘণ্টায় উত্তর-পূর্ব ভারতে বর্ষা আসবে। ফলে শীঘ্রই বাংলায় বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: অপচয় করার মত সময় নেই, ED তলব নিয়ে কড়া প্রতিক্রিয়া অভিষেকের


তবে তার আগে পর্যন্ত অস্বস্তি জারি থাকবে। মূলত নিম্নচাপের কারণে বর্ষা আসায় বিলম্ব দেখা দিয়েছে। আগামী ৪৮ ঘন্টায় উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবেশ করবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু।

রবিবারের মধ্যে বাংলায় বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি বলে জানানো হয়েছে। রবি ও সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়ছে।


অপেক্ষার অবসান, বাংলায় কবে ঢুকবে বর্ষা? জানালো হাওয়া অফিস

ভারী বৃষ্টি হবে সিকিমেও।মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই তিন জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি শনিবার পর্যন্ত থাকবে বলেও জানানো হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি সহ উপকূলের জেলাগুলিতে রবি ও সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে।







