Abhishek Banerjee: অপচয় করার মত সময় নেই, ED তলব নিয়ে কড়া প্রতিক্রিয়া অভিষেকের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের পর এবার আরেক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি তলব করেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আগামী সপ্তাহেই হাজিরার নির্দেশ রয়েছে। নবজোয়ার কর্মসূচি চলাকালীন এই নিয়ে দুবার তলব করা হল তাঁকে। প্রথমবার অভিষেককে ডেকে পাঠায় সিবিআই। এবার ইডি তলব নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন তৃণমূলের যুবরাজ।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় ফের নোটিস অভিষেককে! ১৩ জুন হাজিরা সিজিও কমপ্লেক্সে

‘তৃণমূলের নবজোয়ার’ কর্মসূচি নিয়ে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় নদিয়ার কালিয়াগঞ্জে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই ইডির হাজিরার নির্দেশ নিয়ে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “আমি কারও ক্রীতদাস নই। ডাকলেই যেতে হবে নাকি? পঞ্চায়েতের পর যা হবে দেখা যাবে।” অভিষেক আরও বলেন, “১৬ জুন পর্যন্ত নবজোয়ার চলবে। এরপর পঞ্চায়েত নির্বাচনের প্রচারে অংশ নিতে হবে। এখন আমার হাতে অপচয় করার মত সময় নেই।”

অপচয় করার মত সময় নেই, ইডি দফতরে অভিষেকের হাজিরা নিয়ে প্রশ্ন 

কেন্দ্রীয় সংস্থাগুলির বিরুদ্ধে কার্যত ক্ষোভ উগরে তৃণমূল সাংসদ বলেন, “৯-১০ ঘণ্টা বসিয়ে রাখবে। সেই সময় আমি এখন দিতে পারব না। পঞ্চায়েত ভোট ৮ জুলাই। এরপর ৯,১০,১১ জুলাই যেদিন ডাকবে আমি যাব।” অভিষেক বন্দোপাধ্যায় জানিয়েছেন, “তাঁর বাড়ির ঠিকানায় নয় ইডি নোটিস পাঠিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিকানায়।”

অপচয় করার মত সময় নেই, ইডি দফতরে অভিষেকের হাজিরা নিয়ে প্রশ্ন 
অপচয় করার মত সময় নেই, ইডি দফতরে অভিষেকের হাজিরা নিয়ে প্রশ্ন 

আগামী ১৩ জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত মে মাসে তাঁকে সিবিআই তলব করেছিল। নবজোয়ার কর্মসূচি স্থগিত রেখেই নিজাম প্যালেসে হাজিরা দিয়েছিলেন তিনি। দীর্ঘ ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে। চলতি সপ্তাহে অভিষেক বন্দোপাধ্যায়ের স্ত্রী রুজির বন্দোপাধ্যায়ের বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয়। এরপরই তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করে ইডি। বৃহস্পতিবার তিনি ইডি দফতরে হাজিরা দেন। চার ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে আসেন রুজিরা।

অপচয় করার মত সময় নেই, ইডি দফতরে অভিষেকের হাজিরা নিয়ে প্রশ্ন 

অপচয় করার মত সময় নেই, ইডি দফতরে অভিষেকের হাজিরা নিয়ে প্রশ্ন 
অপচয় করার মত সময় নেই, ইডি দফতরে অভিষেকের হাজিরা নিয়ে প্রশ্ন 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত