নিয়োগ দুর্নীতি মামলায় ফের নোটিস অভিষেককে! ১৩ জুন হাজিরা সিজিও কমপ্লেক্সে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সকালে স্ত্রীকে চার ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ। আর সন্ধেবেলা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করল ইডি। সূত্রের খবর, এবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে নোটিস পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন:কোথায় যাচ্ছে তৃণমূলকে আগে জানাতে হবে! ED, CBI-কে হুঙ্কার মদনের

আগামী ১৩ জুন, মঙ্গলবার তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির দিতে হবে সকাল ১১টা নাগাদ। এই মর্মে নোটিস দেওয়া হল অভিষেককে।প্রসঙ্গত, বর্তমানে নদিয়া সফরে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরইমধ্যে আগামী মঙ্গলবার তাঁকে ফের তলব করা হল। এদিনই কয়লাকাণ্ডের তদন্তে অভিষেকের স্ত্রীকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

12 6
নিয়োগ দুর্নীতি মামলায় ফের নোটিস অভিষেককে! ১৩ জুন হাজিরা সিজিও কমপ্লেক্সে

এরইমধ্যে এবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে তলব করল ইডি। এদিকে লাগাতার ইডি-সিবিআইয়ের তলব নিয়ে বরাবরাই চাঁচাছোলা আক্রমণ শানাতে দেখা গিয়েছে তৃণমূলকে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার জন্যই এই গোটা ঘটনা বিজেপি করাচ্ছে। এই মর্মেই কথা বলতে দেখা গিয়েছে তৃণমূল নেতাদের।

14 4

নিয়োগ দুর্নীতি মামলায় সম্প্রতি কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকেও গ্রেফতার করেছে ইডি। যিনি এক সময় অভিষেকের একটি অফিসে কাজ করতেন। অভিষেককে সাহেব বলেও সম্বোধন করেন তিনি। সেই সুজয় এখনও ইডি হেফাজতে। আগামী ১৪ জুন তাঁর হেফাজতের মেয়াদ শেষ হওয়ার কথা।

অভিষেককে সিজিওতে ডেকে পাঠানো হয়েছে সুজয়ের হেফাজতের মেয়াদ ফুরনোর একদিন আগেই।এর আগে মূলত কুন্তল ঘোষের চিঠির পরিপ্রেক্ষিতে ডেকে পাঠানো হয়েছিল অভিষেককে। তবে এবার আর শুধু কুন্তল ঘোষের প্রসঙ্গ নয়, একাধিক হাতে গরমে তথ্যের ভিত্তিতে অভিষেককে ডেকে পাঠানো হয়েছে বলে খবর।

নিয়োগ দুর্নীতি মামলায় ফের নোটিস অভিষেককে! ১৩ জুন হাজিরা সিজিও কমপ্লেক্সে

a 1

তবে বিরোধীদের দাবি, এর আগে বার বার অভিষেক জানাতেন আমি সব সময় সহযোগিতা করব। এমনকী ফাঁসি দেওয়ার কথাও জানিয়েছিলেন তিনি। তবে এবার তিনি যাওয়ার ব্যাাপরে ইতিবাচক কিছু জানাননি। প্রসঙ্গত বর্তমানে নবজোয়ার যাত্রায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত