নজরবন্দি ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ এবং মন্ত্রীদের বিরক্ত করার অভিযোগে লোকসভায় কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরীকে সংসদ থেকে সাসপেন্ড করা হয়েছে। এই প্রথম লোকসভায় কংগ্রেস নেতাকে সাসপেন্ড করা হল। বিষয়টি একটি প্রিভিলেজ কমিটির কাছে পাঠানো হবে। অধীরকে সাসপেন্ডের প্রস্তাবটি সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী উত্থাপন করেছিলেন।
আরও পড়ুনঃ বৌবাজারে রাসায়নিক গুদামে আগুন, নিয়ন্ত্রণে আনতে দমকলের ৫ টি ইঞ্জিন


বৃহস্পতিবার সংসদের তাঁর আচরণের জন্য স্পিকার এই সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী মোদী বিভিন্ন প্রসঙ্গ তুলে খোঁচা দিয়েছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরীকে। বৃহস্পতিবার অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটির শেষে ‘অসংসদীয় আচরণের’ অভিযোগ তুলে বিরোধীশূন্য লোকসভায় সেই প্রস্তাব গ্রহণ করে অধীরকে সাসপেন্ড করলেন স্পিকার ওম বিড়লা।

অধীরকে সাসপেন্ড করাকে কংগ্রেস ‘অগণতান্ত্রিক’ বলে অভিহিত করেছে। লোকসভায় কংগ্রেসের হুইপ মানিকম ঠাকুর বলেছেন, ‘প্রথমবার মোদীর বিরুদ্ধে কথা বলার জন্য লোকসভার বৃহত্তম বিরোধী (দল) নেতা অধীর রঞ্জন চৌধুরীকে সাসপেন্ড করা হয়েছে। অবিশ্বাস্য, অগণতান্ত্রিক। স্বৈরাচারের নিন্দা করা উচিত।’



লোকসভার নেতাকে সাসপেন্ড করার বিষয়টি নিয়ে আজ বৈঠকে বসছে কংগ্রেসের সংসদীয় দল। সেই বৈঠকে থাকবেন সনিয়া গান্ধীও। সংসদের সিপিপি কার্যালয়ে এই বৈঠক হওয়ার বৈঠকে বসছে কংগ্রেসের সংসদীয় দল। উল্লেখ্য, বৃহস্পতিবার সংসদে বিরোধীদের অনাস্থা প্রস্তাবের জবাবে দীর্ঘ ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
অসংসদীয় আচরণের অভিযোগে লোকসভা থেকে সাসপেন্ড অধীর, আজ স্ট্র্যাটেজি বৈঠকে কংগ্রেস

অভিযোগ, সেসময় বারবার কংগ্রেস-সহ বিরোধীরা তাঁকে টিপ্পনি করছিলেন। এনিয়ে কংগ্রেস সাংসদ গৌরব গগৈর বক্তব্য, বিরোধী সাংসদদের এভাবে সাসপেন্ড করার সিদ্ধান্তে স্পষ্ট, INDIA জোট নিয়ে বিজেপি ভীত এবং সেই কারণে তাঁদের কাজেকর্মে বাধা দিচ্ছে। কিন্তু এভাবে আমাদের পিছু হঠানো যাবে না। আমরা প্রতিবাদের স্বর আরও উঁচুতে তুলব এবং দিনশেষে আমরাই জিতব।”







