নজরবন্দি ব্যুরো: আসন্ন পঞ্চায়েত নির্বাচন! ইতিমধ্যেই পঞ্চায়েতের দিনক্ষণ ঘোষণা হতেই ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। আর এই মুহূর্তে নির্বাচন ঘোষণা হতেই রাজ্য জুড়ে একের পর এক অভিযোগ উঠে আসছে। তবে গত ২বারের পরিস্থিতির ওপর নজর রেখে এই নির্বাচনে প্রথম থেকেই কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়েছেন বিরোধী দলগুলি! কিন্তু পঞ্চায়েতে রাজ্য পুলিশের ওপরেই ভরসা রাখছেন নির্বাচন কমিশনার!
আরও পড়ুন: Panchayat ঘোষণা হতেই খড়গ্রামে খুন কংগ্রেস কর্মী, পুলিশের জালে ৩


কিন্তু ভোটের সময় কোনও ভাবেই রাজ্য পুলিশের উপর ভরসা রাখতে পারছে না কংগ্রেস! তাই এবার এপ্রসঙ্গে সরাসরি রাজ্যপালের কাছে আর্জি জানিয়ে চিঠি পাঠালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। চিঠিতে লেখন, “বর্তমানে পশ্চিমবঙ্গে জঙ্গলের রাজ চলছে। জঙ্গলের দানবের মতো শাসক দলের আশ্রিতরা বিরোধী দলের কর্মীদের উপর আক্রমণ করছে। রাজ্যের জুড়ে অরাজকতার পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলায় এখন গণতন্ত্রের প্রাথমিক শর্তগুলিই কবরে চাপা পড়ে গিয়েছে। এমন অবস্থায় রাজ্যে পঞ্চায়েত নির্বাচন কোনও ভাবে শান্তিপূর্ণ ভাবে হবে না। সেই কারণেই কেন্দ্রীয় বাহিনী দিয়েই নির্বাচন করানো বন্দোবস্ত করা হোক।”

প্রসঙ্গত, প্রথম থেকেই প্রশ্ন উঠছিল যে, বাংলায় কবে হবে পঞ্চায়েত ভোট? তা নিয়ে নানান জল্পনা শুরু হয়েছিল। অন্যদিকে নতুন রাজ্য নির্বাচন কমিশনার কে হবে তা নিয়েও রাজ্য ও রাজ্যপালের মধ্যে একটা সংঘাত লেগেই ছিল। যদিওবা অবশেষে রাজ্য নির্বাচন কমিশনার পদের দায়িত্ব নিয়েছেন রাজীব সিনহা।



যেহেতু আগের দুই বার অর্থাৎ ২০১৩ ও ২০১৮ সালের পঞ্চায়েত ভোটে বাংলাজুড়ে হিংসা মারাত্মক রুপ ধারণ করেছিল। যার জেরে রাজ্যের শাসকদল তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দলগুলি। তাছাড়াও গত দু’বারের ভোটের থেকে শিক্ষা নিয়ে এবারে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে কয়েক দফায় পঞ্চায়েত করানোর দাবি তুলে ছিল বিরোধী দলগুলি। কিন্তু সেই দাবি কী মানা হবে? যদিওবা কমিশন সূত্রে খবর, রাজ্য পুলিশই ভোটে নিরাপত্তার দায়িত্বে থাকবে। তাছাড়াও এক দফাতেই হতে পারে আসন্ন পঞ্চায়েত নির্বাচন।
Panchayet Election-এ কেন্দ্রীয় বাহিনীর বন্দোবস্ত করা হোক, চিঠি অধীরের








