নজরবন্দি ব্যুরো: দ্বিতীয় দফায় কয়েকগুণ বেশি শক্তিশালী হয়ে ফিরছে করোনা, প্রথম ঢেউ এখনো স্তিমিত হয়নি বিশ্ব জুড়ে, এরই মধ্যে প্রায় ৭০ গুন সংক্রামক স্ট্রেন নিয়ে ব্রিটেনে ফিরে আসছে করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ। মনে করা হচ্ছে দ্বীতিয় বার আবারও এক বড় ধাক্কার মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা।
আরও পড়ুন: দ্বিতীয় দফায় কয়েকগুণ বেশি শক্তিশালী হয়ে ফিরছে করোনা। দক্ষিণ আফ্রিকায় বাড়ছে আতঙ্ক।


গত কালই ভারতে ব্রিটেনের প্রধানমন্ত্রী আসা নিয়ে ব্রিটেনের কাউন্সিল অফ ব্রিটিশ মেডিক্যাল অ্যাসোসয়েশনের প্রধান চাঁদ নাগপাল লন্ডন ও সংলগ্ন এলকায় “টায়ার ফোর” লকডাউনের কোথাও জানান। নতুন প্রজাতি নিয়ে আশঙ্কায় গোটা আফ্রিকা। ব্রিটেনের স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক জানিয়েছেন ব্রিটেনের প্রজাতির চেয়েও আফ্রিকার কিছু অংশে পাওয়া ভাইরাসের প্রজাতি অনেক বেশি সক্রিয় এবং সংক্রামক। এবং ছড়াচ্ছেও দ্রুতগতিতে।
করোনা ভাইরাসের নতুন এই রূপে কার্যত আশঙ্কা আর আতঙ্কে আছে গোটা বিশ্ব। এখনো পর্যন্ত ভাইরাসের নতুন রূপে আক্রান্ত হয়েছেন দুই ব্যক্তি। তাদের দুজন এবং এদের সংস্পর্শে আসা প্রত্যেককে আলাদা ভাবে কয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করেছে আফ্রিকা সরকার। তবে সংক্রমণের নিরিখে অনেক বেশি এগিয়ে আছে ব্রিটেন।
দ্বিতীয় দফায় কয়েকগুণ বেশি শক্তিশালী হয়ে ফিরছে করোনা, প্রায় একটা বছর আতঙ্কে সংক্রমণে আর মৃত্যুতে ক্লান্ত হয়ে বছর শেষে মানুষ যখন একটু আশার আলো দেখছিল, কার্যত তখনই আবার এই নতুন রূপের ভীত সকলেই। ইতিমধ্যে ভুটান সরকার আবার ৭ দিনের লক ডাউন জারি করেছে। ভারতও ব্রিটেনের সাথে সমস্ত বিমান পরিষেবা ছিন্ন করছে । বিদেশ থেকে ফিরে আসা সকলের ওপর কড়া নিষেধাজ্ঞা এবং কড়া কয়ারেন্টাইন এর নিয়াবলি চাপানো হচ্ছে এই সংক্রমণ রুখতে।









