‘নিজেদের সংগঠনের জোর নেই, তাই ঘর ভাঙছে’ : পার্থ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : মন্ত্রী সহ শুভেন্দু অধিকারী। যদিও পাল্লাদিয়ে ঘর ছাড়ছেন বিজেপির দলীয় কর্মীরাও। সুজাতা খাঁ এর বিজেপি থেকে তৃণমূলের আসায় সৌমিত্র খাঁ থেকে অনেকে বলেছিলেন তৃণমূল ঘর ভাঙ্গছে বিজেপির। এর উত্তরে আজ বুধবার সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন “নিজেদের সংগঠনের জোর নেই,তাই ঘর ভাঙছে।” একুশে বিধানসভা ভোটের আগে সংগঠনে জোর দিতে দফায় দফায় বাংলায় আসছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা।

আরও পড়ুনঃ জল্পনা উড়িয়ে বিধানসভায় রাজীব।

রাজ্যের স্বাধীনতা সংগ্রামী থেকে কবি লেখক সকলকে নিয়ে পালটার রাজনীতি করছে দুই দল। ক্ষুদিরাম বসুর জন্মদিনে এসেছিলেন বাংলায় আমিত শাহ্। আবার জানুয়ারিতে নেতাজির জন্মদিনে আসার ইঙ্গিত দিচ্ছে দল। কবিগুরুর স্থানে গিয়ে আবার হটাৎ করেই বাঙালির আবেগ তৈরির চেষ্টা করছে বিজেপি।তৃণমূল কটাক্ষ করেছে এসবের ওপরই। বাংলায় এসে বাঙালি আবেগের সাথে নিজেদের যোগ করতে প্রতিবারই কোনো না কোনো সাধারণ মানুষের বাড়িতে গিয়ে আহার গ্রহণ করছেন তিনি।

যদিও সেসব নিয়েও তর্ক বিতর্কের কম পড়ছেনা বাংলার রাজনীতিতে। আর সেই সূত্রেই আজ বুধবার সাংবাদিক অমিত শাহ্ এর ‘ খাদ্য কৌশল ‘ নিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেছেন “ডাল ভাত খেয়ে বাংলার সংস্কৃতি বদলানো যাবেনা।” অমিত শাহের সফরকালীন প্রচারের পর কোথায় যাচ্ছেন ওই পরিবার গুলি, আদেও কী তাদের খেয়াল করছেন কেন্দ্রীয় শাসক দল, আলাদা আলাদা মন্তব্য উঠে এসেছে বারবার।

এদিন সেই প্রসঙ্গেও পার্থ চট্টোপাধ্যায় বলেছেন আদিবাসী নেতা হোক বা বাউলের বাড়ি, কিন্তু খাওয়ার পর কেউই খোঁজ রাখেনি ওই পরিবার গুলির। আর তাঁদের “মন কি বাত” ও শুনছে না কেউ। মমতা বন্দোপধ্যায় মাটির মানুষ । মানুষ তাঁর সাথেই থাকবেন। তাই সাধারন মানুষের বাড়ি গিয়ে বসে খাবার খেলেই তাদের মন জয় করে ফেলছেন যদি ভাবছেন তাহলে বড়সড় ভুল করছেন কেন্দ্রীয় নেতারা।

‘নিজেদের সংগঠনের জোর নেই, তাই ঘর ভাঙছে’। এদিকে আজই দলীয় মিটিংয়ে পার্থ ১-৭ জানুয়ারি পর্যন্ত একাধিক সম্মানীয় ব্যাক্তিদের সম্মান প্রদানের মধ্যে দিয়ে পালন করতে চলেছে নিজেদের প্রতিষ্ঠা দিবস। দুস্থ মানুষদের সহায়তা থেকে ৩০ সে জানুয়ারি ব্লকে ব্লকে শহিদ দিবস, মানুষের দুয়ারে পৌঁছতে একাধিক অনুষ্ঠান সূচী নিয়ে এসেছে মমতার সরকার

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত