জল্পনা উড়িয়ে বিধানসভায় রাজীব।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জল্পনা উড়িয়ে বিধানসভায় রাজীব। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর থেকেই বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান নিয়ে কানাঘুঁষো শুরু হয়। মঙ্গলবার রাজীববাবু মন্ত্রিসভার বৈঠকে অনুপস্থিতি সেই জল্পনার আগুনে আরও ঘি ঢালে। তবে জল্পনা জিইয়ে না রেখে রাজীববাবু সাফ জানালেন, কোনও জল্পনার মধ্যে তিনি নেই।

আরও পড়ুনঃ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কংগ্রেস, ২ কোটি সই সংগ্রহ করে রাষ্ট্রপতির দারস্থ রাহুল

জল্পনা উড়িয়ে বিধানসভায় রাজীব। বুধবার বিধানসভার ফুলমেলায় হাজির হন রাজীব। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “দলের সঙ্গে আমার কোনওদিন কোনও বিরোধ ছিল না। কোনও জল্পনায় কান দিই না। ওসব জল্পনা-কল্পনার মাঝে আমি নেই। আমি বাস্তবে রয়েছি।” শুভেন্দু অধিকারীর দলত্যাগ নিয়ে জল্পনা শুরু হওয়ার পরপরই চর্চা শুরু হয় মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়েও।

বিভিন্ন জায়গায় দেখা যায় তাঁর অনুগামীদের পোস্টার। এক পর্যায়ে প্রকাশ্যে দলের বিরুদ্ধে ক্ষোভও উগরে দেন তিনি। যার ফলে স্বাভাবিকভাবেই সকলের ধারণা তৈরি হয়েছিল, তৃণমূলের প্রতি রুষ্ট হয়ে দলবদলের সিদ্ধান্তও নিতে পারেন তিনি। অনেকেই ১৯ ডিসেম্বরের অমিত শাহের সভায় তাঁকেও দেখা যেতে পারে বলে মনে করেছিলেন। যদিও তেমনটা হয়নি।

জল্পনা উড়িয়ে বিধানসভায় রাজীব। কিন্তু একাধিকবার ‘মানভঞ্জনে’ রাজীবের সঙ্গে বৈঠকে বসেন তৃণমূল শীর্ষ নেতারা। এই পরিস্থিতিতে মঙ্গলবারের ক্যাবিনেট বৈঠকে অনুপস্থিত ছিলেন রাজীব। হাজির ছিলেন না মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, রবীন্দ্রনাথ ঘোষ এবং গৌতম দেবও। রাজ্য জুড়ে দলবদলের আবহে মন্ত্রিসভার বৈঠকে একঝাঁক মন্ত্রীর অনুপস্থিতি ঘিরে প্রশ্ন উঠতে শুরু করে। তবে জল্পনাকে জিইয়ে না রেখে বনমন্ত্রী জানান, তিনি দলেই আছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত