জয় দিয়ে টোকিও অলিম্পিক্সের অভিযান শুরু করলেন পিভি সিন্ধু

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জয় দিয়ে টোকিও অলিম্পিক্সের অভিযান শুরু করলেন পিভি সিন্ধু। রবিবার মহিলা ব্যাডমিন্টনের প্রথম রাউন্ডে প্রতিপক্ষকে দাঁড়াতেই দিলেন না সিন্ধু। অলিম্পিক্সের প্রথম ম্যাচেই দাপট দেখিয়ে ইসরায়েলের পোলিকারপোভা সেনিয়াকে সরাসরি সেটে উড়িয়ে দিলেন তিনি।

আরও পড়ুনঃ দেশে ফের বাড়লো করোনা সংক্রমণের হার।

প্রথম কয়েকটা পয়েন্টের সময় একটু দেখে নিয়েছিলেন সিন্ধু। তখন মনে হয়েছিল দুই খেলোয়াড়ের মধ্যে জোর লড়াই চলছে।রবিবার সকালে মহিলাদের ব্যাডমিন্টনের প্রথম রাউন্ডের ম্যাচে সেনিয়া পোলিকারপোভার বিপক্ষে নামেন সিন্ধু। প্রতিপক্ষকে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়েছেন তিনি। ২১ মিনিটের লড়াইয়ে খেলার ফলাফল সিন্ধুর পক্ষে ২১-৭ ও ২১-১০।

ব্যাডমিন্টনে ইজরায়েলের একমাত্র প্রতিনিধি সেনিয়া। শুরুটা ভালো করলেও সিন্ধুর সামনে দাঁড়াতে পারেননি। অপর দিকে রবিবার টোকিও অলিম্পিক্সে রোয়িংয়ে চমক ভারতের অর্জুন লাল জাঠ ও অরবিন্দ সিংহের। পুরুষ রোয়িংয়ে লাইটওয়েট ডাবল স্কালসের (রেপেশাঁ) সেমিফাইনালে পৌঁছে গেল ভারতীয় জুটি। মসি ফরেস্ট ওয়াটারওয়েতে নির্ধারিত দূরত্ব অতিক্রম করতে অর্জুন ও অরবিন্দ নিলেন ৬:৫১.৩৬ মিনিট।

জয় দিয়ে টোকিও অলিম্পিক্সের অভিযান শুরু করলেন পিভি সিন্ধু

তৃতীয় স্থানে থেকে রোয়িং শেষ করলেন তাঁরা। পোল্যান্ডের জের্জি কোয়ালস্কি ও আর্টার মিকোলাজেস্কি ৬:৪৩.৪৪ মিনিটে রোয়িং শেষ করে প্রথম স্থান পেয়েছেন। দ্বিতীয় স্থান পেয়েছেন স্পেনের কেতানো হোর্তা পোম্বো ও মানেল বালাস্তেগুই। তাঁরা ৬:৪৫.৭১ মিনিটে রেপেশাঁ ২ শেষ করেছেন। আগামী মঙ্গলবার, ২৭ জুলাই সেমিফাইনালে নামবেন অরবিন্দ ও অর্জুন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন