নজরবন্দি ব্যুরো: আমাদের জোট হয়েছিল বামফ্রন্টের সাথে ,আইএসএফ এর সাথে নয় বিস্ফোরক অধীর একুশের বঙ্গ বিধানসভা নির্বাচনে একদিকে মমতা অপরদিকে বিজেপি আর তৃতীয় শক্তি হিসেবে জোট বেঁধেছিল কংগ্রেস বামফ্রন্ট এবং আইএসএফ। নির্বাচনের ফলাফল ঘোষণা হবার পর দেখা গেল এই বাম কংগ্রেসের জোট মাত্র একটি সিট পেয়েছে তাও আবার সেই আসনটি গেছে আই সেটের দখলে। কেন বিধানসভা নির্বাচনে এরকম ফল করল মোর্চা বা congress-rally কাটাছেঁড়া করতে বসে সেই আইএসএফ কেই দোষ দিলেন অধীর চৌধুরী।
আরও পড়ুনঃ কোটি টাকার ওষুধ নষ্ট হচ্ছে বেলেঘাটা আইডিতে! হাসপাতাল থেকে চিঠি গেল স্বাস্থ্যভবনে
তিনি এদিন স্পষ্ট বলেন কংগ্রেসের সাথে জোট হয়েছিল সিপিআইএম বা বামফ্রন্টের সাথে ।আই এস এফ এর সাথে তাদের কোনো জোট হয়নি।শনিবার ভোটের ফল বিশ্লেষণে বৈঠকে বসেছিল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। সেখানেই সাংবাদিক বৈঠক করে অধীর চৌধুরী বলেন, ‘আমাদের সঙ্গে জোট হয়েছিল বামফ্রন্টের সঙ্গে। আইএসএফের সঙ্গে আমাদের কোনও জোট হয়নি। আমরা বামেদের থেকে ৯২ টি আসন পেয়েছিলাম। আইএসএফ আমাদের বিরুদ্ধে মুর্শিদাবাদে প্রার্থী দিয়েছিল। সেখানে আইএসএফ-এর নেতারা গিয়ে প্রচার করেছে। জোট হলে আইএসএফ কংগ্রেসের বিরুদ্ধে কি প্রার্থী দিত? আমি সেদিনও বলেছি, আজও বলছি আমাদের সঙ্গে জোট হয়েছিল সিপিএম পার্টির।’
এই বক্তব্যের পরে অধীর চৌধুরী এটাও স্বীকার করে নেন যে মোদি বিরোধী মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কেই বেছে নিয়েছেন রাজ্যবাসী অন্য কাউকে নয়।তিনি বলেন, ‘মানুষ বিশ্বাস করেছেন যে মোদিকে ঠেকাতে পারে একমাত্র মমতাই। তাই কংগ্রেস বা সিপিএম নয়, তৃণমূলকে ভোট দিয়ে মানুষ বিজেপিকে হারিয়েছে। সংখ্যালঘুরা মনে করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিলেই বিজেপিকে ঠেকানো যাবে।’
আমাদের জোট হয়েছিল বামফ্রন্টের সাথে ,আইএসএফ এর সাথে নয় বিস্ফোরক অধীর আগামী 2024 এ লোকসভা নির্বাচন অধীর চৌধুরীর এই মমতা বন্দনা বিশেষজ্ঞদের নজর কেড়েছে তারা মনে করছেন তবে কি লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সাত দেবে কংগ্রেস? প্রশ্নটা বাংলার রাজনৈতিক মহলে ঘুরতে শুরু করেছে।



