নজরবন্দি ব্যুরো: কোটি টাকার ওষুধ নষ্ট হচ্ছে বেলেঘাটা আইডিতে! করোনার প্রকোপে অন্যান্য অসুখের রোগীরা প্রায় ভর্তি হচ্ছে না বেলেঘাটা আইডি তে। আর তার জন্যই বেলেঘাটা আইডিতে নষ্ট হতে বসেছে প্রায় ১ কোটি টাকার ওষুধ। কয়েক মাসের মধ্যেই মেয়াদ ফুরাবে ওষুধগুলির।
আরও পড়ুনঃ চাকরি-ক্ষতিপূরণ ফেরাতে রাজি সব, খতিয়ে দেখতে অমিতাভকে ডাক CBI-এর


তার আগে ওই ওষুধ অন্য হাসপাতালকে বিলি করার আবেদন জানিয়ে স্বাস্থ্য ভবনকে চিঠি লিখেছে বেলেঘাটা আইডি কর্তৃপক্ষ। ঘটনায় স্বাস্থ্য দফতরের ব্যবস্থাপনায় গাফিলতি প্রকাশ্যে চলে এসেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। করোনার প্রথম দিন থেকেই বেলেঘাটা আইডি কে করোনা হাসপাতাল এ রূপান্তরিত করা হয়েছিল। তারপর থেকে অন্যান্য রোগের চিকিৎসা করতে আসা রোগীর সংখ্যা কম ছিলো এই হাসপাতালে।
কোটি টাকার ওষুধ নষ্ট হচ্ছে বেলেঘাটা আইডিতে! রবিবার বেলেঘাটা আইডি থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ১৩ রকমের ওষুধ পড়ে পড়ে নষ্ট হতে বসেছে। কোনওটার মেয়াদ বাকি আছে ১ মাস, কোনওটির ২ মাস। যার মোট মূল্য প্রায় ১ কোটি টাকা। কোনও সরকারি হাসপাতালের এই সব ওষুধের প্রয়োজন থাকলে সরাসরি বেলেঘাটা আইডি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।







