আজ কেরালায় নামল বর্ষা, বাংলায় কবে আসছে জানাল হাওয়া অফিস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আজ কেরালায় নামল বর্ষা,  আবহাওয়ার যদি বড় কোনো পরিবর্তন না হয় তাহলে আর কিছুদিনের মধ্যেই বাংলায় ঢুকবে মৌসুমী বায়ু। যদিও তাঁরা জানিয়েছেন পশ্চিমবঙ্গের বর্ষার সাথে অন্য স্থানের  তুলনা করা যাবেনা, যেভাবে বায়ুপ্রবাহ বইবে সেই মতই আসবে বাংলায় বর্ষা।

আরও পড়ুনঃ কোভিশিল্ডে সাফল্য, দেশে স্পুটনিক-ভি টিকা বানাতে কেন্দ্রের অনুমতি চাইছে সেরাম

যদিও কেরালায় বর্ষা নামার পরে পরেই বর্ষা নামার কথা বঙ্গে।  উত্তরবঙ্গের শিলিগুড়িতে বৃষ্টি শুরু হওয়ার কথা ৭ ই জুন দক্ষিণবঙ্গ এবং কলকাতায় বৃষ্টি শুরু হওয়ার কথা ১১ এবং ১২ই জুন তবে গোটা বাংলায় বৃষ্টি শুরু হতে ১৫জুন হয়ে যাবে। এই রকম পরিস্থিতিতে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের পৌঁছে গেছে বর্ষা এবার আর কিছু দিনের অপেক্ষায় তারপরেই বাংলায় নামবে বাঙালির প্রিয় বর্ষা

বাংলায় বর্ষা ঢুকতে এখনো হাতে দিন কয়েক থাকলেও আবহাওয়া দপ্তর জানিয়েছিল বঙ্গোপসাগরের ওপর দক্ষীন পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তা শুরুর কারণেই রাজ্যে জলীয়বাষ্প ঢুকছে। তার ফলে আজ থেকেই থেকে দুই চব্বিশ পরগনা, কলকাতা সহ প্রায় সব জেলায় তিন দিন ব্যাপী মাঝারি, অতি-মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বর্ষা ঢোকার আগের বৃষ্টিপাত এবং দক্ষিণবঙ্গ এবং উত্তরের কিছু জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্র বিদ্যুতের সম্ভাবনার কথাও বলেছিল আবহাওয়া দপ্তর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন