নজরবন্দি ব্যুরোঃ এখন থেকে কেউ আপনার মোবাইলের কল রেকর্ড করলেই জানিয়ে দেবে গুগল।। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ব্যাপক জলঘোলা হয়েছিল মোবাইলের কল রেকর্ডিং ফাঁস করা নিয়ে। খোদ মুখ্যমন্ত্রীর কল রেকর্ড ফাঁস হয়ে গিয়েছিল। পাশাপাশি ফাঁস হয়েছিল শুভেন্দু অধিকারীর মত হেভিওয়েট নেতার কল রেকর্ডিং-ও! রাজনৈতিক নেতা থেকে সাধারণ জনগন সবার সুবিধার্থেই নতুন নিয়ম চালু করল গুগল। গোপনে কল রেকর্ড করার দিন শেষ হচ্ছে এবার।
আরও পড়ুনঃ আমন্ত্রিত শুভেন্দু অথচ নাম নেই দিলীপের! রাজ্য সভাপতির ‘অন্য কাজ’ নিয়ে জল্পনা তুঙ্গে
অ্যান্ড্রয়েড ফোনে অন্যকে না জানিয়ে এই কল রেকর্ডিংয়ে কড়া বিধি-নিষেধ চাপিয়েছে গুগল। এবার থেকে প্রোডাকশন হওয়া নতুন অ্যান্ড্রয়েড ফোন, তা সে কোম্পানিরই হোক না কেন তাতে একটি নতুন টেকনোলোজি ব্যাবহার করা হচ্ছে। নতুন স্মার্ট ফোনে কল রেকর্ডিং অন করলেই একটি যান্ত্রিক স্বর বার্তা দিয়েদেবে যার কল রেকর্ড করা হচ্ছে তাঁকে, যান্ত্রিক স্বর বলবে, ‘আপনার এই কলটি রেকর্ড করা হচ্ছে।’ আবার রেকর্ডিং বন্ধ করা হলে বলবে। ‘কল রেকর্ড টি বন্ধ করা হল’। এমনকি কনফারেন্স কলের ক্ষেত্রেও একই ভাবে যান্ত্রিক স্বর শোনা যাবে।
উল্লেখ্য, গুগল-সহ অন্যান্য অনেক সংস্থা সফটওয়্যারে কল রেকর্ডিং এর সুবিধা রাখায় ইউরোপের জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে। কাউকে জানিয়ে কারও কল রেকর্ড করা দণ্ডনীয় অপরাধ, গোপনীয়তায় হস্তক্ষেপ বলে আইন রয়েছে ইউরোপে। সেই কারনেই গুগুল নতুন এই টেকনোলোজি ব্যাবহার করছে। যেখানে কল রেকর্ডিং অ্যালার্ট শুনতে পাওয়া যাবে। এবং এই পদ্ধতি প্রযোজ্য হবে পৃথিবীর সব দেশে।
আরও পড়ুনঃ এবার গুগল স্টোরেজ ব্যবহার করতে গেলে আপনাকে দিতে হবে টাকা!
প্রসঙ্গত, অ্যাপল-এর ফোনে বা মাইক্রোসফটের লুমিয়া ফোনে কল রেকর্ডিং অপশন নেই। এই সুবিধা পাওয়া যায় কেবল মাত্র গুগুল বা অ্যান্ড্রয়েড ফোনে। এখন থেকে কেউ আপনার মোবাইলের কল রেকর্ড করলেই জানিয়ে দেবে গুগল। কল রেকর্ডিং অপশন রাখা হলেও তা ব্যাবহারে চালু হচ্ছে কড়া বিধি নিষেধ। একপ্রান্তে রেকর্ড অন করলেই অন্য প্রান্তকে গুগল জানিয়ে দেবে তাঁর কল রেকর্ড করা হচ্ছে।



