একসঙ্গে ২ জায়গায় না! নন্দীগ্রামের ভোটার লিস্ট থেকে শুভেন্দুর নাম বাতিলে কমিশনে চিঠি TMC’র।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: একসঙ্গে ২ জায়গায় না! নন্দীগ্রামের ভোটার লিস্ট থেকে শুভেন্দুর নাম বাতিলে কমিশনে চিঠি TMC’র। ২১এর নির্বাচনে হট সিট নন্দীগ্রামে এবার মুখ্যমন্ত্রীর বিপরীতে লড়বেন শুভেন্দু অধিকারী। প্রাক্তন তৃণমূল এই নেতা গত ডিসেম্বরেই গিয়েছেন বিজেপিতে। রাজ্য বিজেপির এই মুহুর্তের সামনের সারির মুখ তিনি।

আরও পড়ুনঃ পদ্মের টানে ভরছেনা মাঠ! তাতেই কি বাতিল স্মৃতির সভা?

নন্দীগ্রামের গিয়ে মনোনয়ন জমা দেওয়ার আগেই হলদিয়া থেকে নিজের ভোটার কার্ড করিয়ে আনেন নন্দীগ্রামে। তিনি জানিয়েছিলেন এবার নন্দীগ্রামের ভোটার তিনি, মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন তিনি। কয়েকদিন ঘুরতেই এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চিঠি দেওয়া হলো তৃণমূলের তরফে। তৃণমূলের তরফে রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন চিঠি লিখেছেন।

তাতে দাবি করা হয়েছে মনোনয়ন জমায় শুভেন্দু অধিকারী জানিয়েছেন তিনি ২১০ নং নন্দীগ্রাম বিধানসভার ৭৬ নং বুথের ভোটার। সিরিয়াল নং ৬৬৯। শাসক দলের অভিযোগ শুভেন্দু হলদিয়ার ও ভোটার। চিঠির সঙ্গে দুটি ভোটার লিস্টের পৃষ্ঠাও পাঠানো হয়েছে কমিশনকে। আরো অভিযোগ, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে যাঁর ঠিকানায় ভোটার কার্ড করিয়েছেন তাঁর নাম মৃণাল বেড়া। অপরদিকে নন্দীগ্রামের ওই বুথের যিনি BLO তিনিও কমিশনকে চিঠি দিয়ে বলেছেন গত ৬ মাসে শুভেন্দু অধিকারীকে ওই ঠিকানায় দেখেননি তিনি। যদিও এই বিষয়ে এখনো বিজেপি বা শুভেন্দু অধিকারীর তরফ থেকে কিছু জানা যায়নি।

একসঙ্গে ২ জায়গায় না! নন্দীগ্রামের ভোটার লিস্ট থেকে শুভেন্দুর নাম বাতিলে কমিশনে চিঠি TMC’র। তৃণমূলের তরফ থেকে উল্লেখ করা হয়েছে ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী কোনো ব্যক্তি দুই জায়গার ভোটার হতে পারেন না। এবার দেখার এই চিঠির প্রেক্ষিতে কমিশন কোন সিদ্ধান্ত নেয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন