সাধারণ মানুষের পকেটে মুদ্রাস্ফীতি এমনিতেই কাঁটার মতো বিঁধছে। বাজারে গেলে প্রায়ই এক একটি জিনিসের দামে ছ্যাঁকা খেতে হয় সাধারণ মানুষকে। চাল, ডাল, সবজি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বেড়েই চলেছে। আর ভোট পর্ব মিটতেই এবার বাড়ল দুধের দাম। সোমবার থেকেই কলকাতা-সহ সারা দেশে বেড়ে গিয়েছে আমুল দুধের দাম। প্রতি লিটারে ২ টাকা করে দাম বাড়িয়েছে সংস্থাটি।
আরও পড়ুনঃ রোহিতদের কোচ হবেন গম্ভীর? জল্পনার অবসান ঘটিয়ে উত্তর দিলেন কেকেআর মেন্টর

আমুলের তরফে বিবৃতিতে বলা হয়েছে, “লিটার প্রতি ২ টাকা দাম বৃদ্ধি করার অর্থ বিক্রয়মূল্য ৩ থেকে ৪ শতাংশ বৃদ্ধি করা। যা কিনা খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির হারের তুলনায় খুবই কম। ৫০০ মিলি আমুল গোল্ডের দাম বাজারে ৩২ টাকা থেকে বেড়ে হয়েছে ৩৩ টাকা, আমুল স্ট্যান্ডার্ডের ৫০০ মিলির দাম রয়েছে ২৯ টাকা, আমুল ফ্রেশ বিক্রি হচ্ছে ২৬ টাকা প্রতি ৫০০ মিলি এবং আমুল-টি স্পেশালের হাফ লিটারের দাম রয়েছে ৩০ টাকা প্রতি হাফ লিটার।

আর তারসাথে এ বার সেই একই পথে হাঁটল মাদার ডেয়ারিও। মাদার ডেয়ারির তরফে জানানো হয়েছে, গত ১৫ মাসে প্যাকেটজাত তরল দুধের উৎপাদন এবং বণ্টনের মূল্য বৃদ্ধি পেয়েছে। উপরন্তু, সারা দেশে গরম বৃদ্ধি পাওয়ায় দুধ উৎপাদন প্রভাবিত হয়েছে।
ভোট মিটতেই ফের বাড়ল দুধের দাম, আজ থেকেই দিতে হবে বর্ধিত মূল্য

আর সেই কারণেই বিক্রয়মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। সোমবার থেকেই দেশ জুড়ে নতুন দাম কার্যকর হবে। দিল্লি-এনসিআরে মাদার ডেয়ারির ‘ফুল ক্রিম’ দুধের দাম এখন থেকে লিটার প্রতি ৬৮ টাকা, ‘টোনড’ দুধ লিটার প্রতি ৫৬ টাকা এবং ‘ডাবল-টোনড’ দুধ লিটার প্রতি ৫০ টাকা হল।



