লোকসভা নির্বাচন আসন্ন। দেশের সব রাজনৈতিক দলগুলি মাঠে নেমে পড়েছে কোমর বেঁধে। এখন শুধু নির্বাচন কমিশন থেকে নির্বাচনের দিন ঘোষণা করার অপেক্ষামাত্র। আর লোকসভা ভোটের প্রাক্কালেই গত বৃহস্পতিবার কপালের চোট লেগে আহত হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: নির্বাচনী বন্ড অসাংবিধানিক, সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় নিয়ে কী বললেন স্বরাষ্ট্রমন্ত্রী?

তাকে এসএসকেএম এর চিকিৎসা করতে আনা হয়েছিল। মুখ্যমন্ত্রী এখন স্থিতিশীল। তবে তার এই চটের পরেই প্রশ্ন উঠে গিয়েছে লোকসভা নির্বাচনে তিনি প্রচার চালাতে পারবেন তো। যদি পারেন সেটা কবে থেকে। কৌতুহলী রাজ্যবাসীকে এবার জানিয়ে দেয়া হলো তৃণমূলের তরফ থেকে কবে মুখ্যমন্ত্রী প্রচারে নামতে পারবেন।

এই বিষয় নিয়ে শনিবার বিজেপি নেতা তথা সাংবাদিক কুনাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবেই একটু সুস্থ হয়ে নিয়ে প্রচারে অংশগ্রহণ করবেন। তৃণমূল কংগ্রেসের তিনি নেত্রী। মুখ্যমন্ত্রী সুস্থ হওয়ার পরেই কয়েক দিনের মধ্যেই সম্পূর্ণভাবে ভোট প্রচারে দলকে নেতৃত্ব দেবেন।
চোটের অবস্থা কেমন মুখ্যমন্ত্রীর? কবে থেকে প্রচারে নামবেন, জানিয়ে দিল তৃণমূল

উল্লেখ্য এই ঘটনাকে কেন্দ্র করে কারোর নাম না করে কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। খেজুরির এক সভা থেকে তিনি বলেন, তৃণমূলের বেশিদিন আয়ু নেই, তাদের বাজার খুব খারাপ, কারো মাথা ঘুরে যাচ্ছে কারো লো প্রেসার হচ্ছে আর ধক ধক করে পড়ে যাচ্ছে। শুভেন্দু অধিকারীর এই মন্তব্যঅনেকেই মনে করছেন তিনি সরাসরি তৃণমূল সুপ্রিম ওকেই কটাক্ষ করেছেন।



