বালুরঘাটে ঘাসফুল প্রার্থী IPS প্রসূন, সুকান্তকে কার্যত ওয়াকওভার তৃণমূলের!

Balurghat: এবার এক নামজাদা পুলিশকর্তাকে টিকিট দিতে চলেছে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, বালুরঘাট থেকে তিনি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিপরীতে দাঁড়াতে পারেন। কিন্তু, কে এই পুলিশকর্তা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

একদিকে যেখানে কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে লোকসভা নির্বাচনের আগে দলে নিয়ে চমক দিয়েছে বিজেপি। সেখানে এবার এক নামজাদা পুলিশকর্তাকে টিকিট দিতে চলেছে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, বালুরঘাট থেকে তিনি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিপরীতে দাঁড়াতে পারেন। কিন্তু, কে এই পুলিশকর্তা?

আরও পড়ুন: তৃণমূলের জনগর্জনের দিন সন্দেশখালিতে সভা শুভেন্দুর, শর্তসাপেক্ষ অনুমতি দিল হাই কোর্ট

বালুরঘাট থেকে তৃণমূল কংগ্রেসের বাজি হতে পারেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। একদিকে তিনি যেমন আইপিএস অফিসার, আবার অন্যদিকে তিনি অভিনেতাও। বালুরঘাট কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কে হতে পারেন তা নিয়ে বিগত কয়েকদিন ধরেই জল্পনা চলছে। সেখানে বিপ্লব মিত্র তৃণমূলের পোড়খাওয়া নেতা রয়েছেন। কিন্তু তাঁকে সম্ভবত প্রার্থী করবে না তৃণমূল। ২০১৯ সালে সেই কেন্দ্রে প্রার্থী ছিলেন অর্পিতা ঘোষ। তাঁকে সুকান্ত মজুমদার প্রায় ৩৩ হাজারের বেশি ভোটে হারিয়ে দেন।

বালুরঘাটে ঘাসফুল প্রার্থী IPS প্রসূন, সুকান্তকে কার্যত ওয়াকওভার তৃণমূলের!
বালুরঘাটে ঘাসফুল প্রার্থী IPS প্রসূন, সুকান্তকে কার্যত ওয়াকওভার তৃণমূলের!

রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের অনুমান, বালুরঘাটে প্রসূন বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রার্থী হলেও তিনি কতটা সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ করতে পারবেন তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। কারণ, সুকান্ত মজুমদারের ভাবমূর্তি অত্যন্ত স্বচ্ছ। এছাড়া তিনি ঘরের ছেলে। দীর্ঘদিন দক্ষিণ দিনাজপুরের মানুষদের যে দাবি ছিল রেলের জন্য, তা পূরণ করেছেন সুকান্ত মজুমদার। ফলে, সুকান্তর বিপরীতে প্রসূনকে প্রার্থী করে কার্যত ওয়াকওভার দিল তৃণমূল!

বালুরঘাটে ঘাসফুল প্রার্থী IPS প্রসূন, সুকান্তকে কার্যত ওয়াকওভার তৃণমূলের!

বালুরঘাটে ঘাসফুল প্রার্থী IPS প্রসূন, সুকান্তকে কার্যত ওয়াকওভার তৃণমূলের!

অন্যদিকে, বসিরহাট কেন্দ্রে বিজেপির বাজি হতে পারে ভারতীয় দলের পেসার মহম্মদ শামি! জানা যাচ্ছে, মহম্মদ শামির সঙ্গে কথা চলছে বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের। এখনও কিছু চূড়ান্ত না হলেও শামির দিক থেকে সবুজ সংকেত পেতে আশাবাদী গেরুয়া শিবির। আগামী লোকসভায় বসিরহাটে বিজেপির প্রার্থী হন সায়ন্তন বসু। তাঁকে এই মুহূর্তে রাজনৈতিক ময়দানে খুবই কম দেখা যায়। সেবারেও তৃণমূলের নুসরত জাহানের কাছে হেরে যান সায়ন্তন। তাই সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে মহম্মদ শামিকে টিকিট দিয়ে তৃণমূলকে চ্যালেঞ্জ করতে চায় বিজেপি।

লোকসভার আগে পর পর দু’টো যোগদান। বিজেপির আত্মবিশ্বাস যে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের চোখমুখ দেখলেই তা স্পষ্ট। কারণ, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তৃণমূলের পদত্যাগী তাপস রায়ের ভাবমূর্তি অত্যন্ত স্বচ্ছ। এখনও পর্যন্ত বাংলার ২০ জনের নাম তালিকা প্রকাশ করেছে বিজেপি। বাকী আরও ২২ আসন। সেখানে কাদের টিকিট দেবে পদ্ম শিবির তা নিয়ে জল্পনা তুঙ্গে।

বালুরঘাটে ঘাসফুল প্রার্থী IPS প্রসূন, সুকান্তকে কার্যত ওয়াকওভার তৃণমূলের!

অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে একটা জল্পনা চলছে, তাঁকে তমলুকের প্রার্থী করতে পারে বিজেপি শিবির। কিন্তু, অভিজিৎ নিজে চাইছেন ডায়মন্ড হারবারের প্রার্থী হতে। যিনি তাঁকে রাজনীতির ময়দানে আসার চ্যালেঞ্জ জানিয়েছিলেন, সেই তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করতেই তিনি ইচ্ছুক। অসমর্থিত সূত্রে খবর, ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেই টিকিট দেবে বিজেপি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন