আগামী ১০ মার্চ সন্দেশখালিতেই সভা করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফের একবার কলকাতা হাই কোর্টে ভর্ৎসিত রাজ্য পুলিশ। শুক্রবার কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত সাফ জানিয়ে দিলেন, রবিবার সন্দেশখালিতে সভা করতে পারবেন শুভেন্দু অধিকারী। তবে, চাপানো হয়েছে কিছু শর্ত।
আরও পড়ুন: এখন কমলেও ভোটের পরেই বাড়বে গ্যাসের দাম, মোদী সরকারের আচরণে সন্দেহ বাম-তৃণমূলের!


১০ মার্চ সন্দেশখালিতে সভা করতে চেয়েছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু সেই সভায় অনুমতি ছিল না পুলিশের। যে কারণে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে ছিল সেই মামলার শুনানি। শুনানিতে বিচারপতি সাফ জানালেন, শুভেন্দুর সভায় কোনও বাধা থাকা উচিৎ নয়। তবে, উস্কানিমূলক বক্তব্য থেকে শুভেন্দুকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, সভাস্থল বদলে হয়েছে ন্যাজাট দক্ষিণের আক্রাতলা।

প্রসঙ্গত, রবিবার ব্রিগেডে জনগর্জন সভা রয়েছে তৃণমূলের। সেই একই দিনে নারী নির্যাতনকে সামনে রেখে সন্দেশখালিতে সভা করতে চান শুভেন্দু অধিকারী। তবে, পুলিশের তরফে বলা হয়, যেহেতু সন্দেশখালির বেশ কিছু অঞ্চল এখনও স্পর্শকাতর এলাকা হিসাবে বিবেচ্য। কিন্তু, এখন জারি নেই ১৪৪ ধারা।



তৃণমূলের জনগর্জনের দিন সন্দেশখালিতে সভা শুভেন্দুর, শর্তসাপেক্ষ অনুমতি দিল হাই কোর্ট
শুক্রবার জয় সেনগুপ্তও সেই কথাই উল্লেখ করেছেন, রাজ্য পুলিশকে কটাক্ষ করে তিনি বলেন, “এই সভা আটকে আপনারা কী প্রমাণ করতে চাইছেন! সুন্দরখালিতে ১৪৪ ধারা জারি ছিল না, মামলা করার আগেই কেন ১৪৪ ধারা হারি করা হচ্ছে?” তবে, হাই কোর্টের পর্যবেক্ষণ, রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আক্রাতলায় সভা করতে পারবেন।








