প্রবীণদের ‘নিউ ইয়ার গিফ্ট’, পৈলানের সভা থেকেই বার্ধক্য ভাতা তুলে দেবেন অভিষেক

গতবছর ৬ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ৭ বিধানসভার বিভিন্ন এলাকায় প্রথম পর্যায়ের রেজিস্ট্রেশন শুরু হয়। দ্বিতীয় দফার রেজিস্ট্রেশনের কাজ চলে ১১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নতুন বছরে প্রথম সভা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee at Diamond Harbour)। সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারের পৈলানে মেগা কর্মসূচি তাঁর। সভা ঘিরে প্রস্তুতি চলছে বিশাল। এই সভা থেকেই নিজের কথা রাখবেন তৃণমূল সাংসদ। লোকসভা কেন্দ্রের কয়েক হাজার প্রবীণদের ভাতা প্রদান করা হবে। এছাড়াও কিছু বিশেষ কারণে আজকের সভার দিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।

প্রবীণদের 'নিউ ইয়ার গিফ্ট', পৈলানের সভা থেকেই বার্ধক্য ভাতা তুলে দেবেন অভিষেক

আরও পড়ুন: লোকসভার প্রচারে ময়দানে নামছেন অভিষেক, রবিবার মেগা সভা পৈলানে

গত বছর ডায়মন্ড হারবার কেন্দ্রে আয়োজিত নিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ঘোষণা করেছিলেন, ২০২৪ সালে ডায়মন্ড হারবারে লোকসভা কেন্দ্রের প্রায় ৭৫ হাজার প্রবীণ নাগরিকদের নিজের উদ্যোগে বার্ধক্য ভাতা প্রদান করবেন। সেইমত গতবছর ৬ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ৭ বিধানসভার বিভিন্ন এলাকায় প্রথম পর্যায়ের রেজিস্ট্রেশন শুরু হয়। দ্বিতীয় দফার রেজিস্ট্রেশনের কাজ চলে ১১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর। দুই দফায় ডায়মন্ড হারবারের (Diamond Harbour) প্রায় ৭৫ হাজার প্রবীণ নাগরিক আবেদনপত্র জমা দেন। যারা সরকারি বার্ধক্য ভাতা পাননি তাঁদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে। প্রতি মাসে দেওয়া হবে ১ হাজার টাকা। চলতি মাস থেকেই নিজের কেন্দ্রে এই পরিষেবা শুরু হবে।

প্রবীণদের 'নিউ ইয়ার গিফ্ট', পৈলানের সভা থেকেই বার্ধক্য ভাতা তুলে দেবেন অভিষেক
প্রবীণদের ‘নিউ ইয়ার গিফ্ট’, পৈলানের সভা থেকেই বার্ধক্য ভাতা তুলে দেবেন অভিষেক

সূত্রে খবর, তৃণমূলের তরফে একটি তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকা মতই রবিবার পৈলানের ময়দানে আয়োজিত দলীয় অনুষ্ঠান থেকে বার্ধক্য ভাতা দেবেন অভিষেক। নতুন বছরে জানুয়ারি থেকে এই কাজ শুরু হবে বলে জানিয়েছিলেন সাংসদ। কথা রাখছেন তিনি।

প্রবীণদের ‘নিউ ইয়ার গিফ্ট’, পৈলানের সভা থেকেই বার্ধক্য ভাতা তুলে দেবেন অভিষেক

প্রবীণদের 'নিউ ইয়ার গিফ্ট', পৈলানের সভা থেকেই বার্ধক্য ভাতা তুলে দেবেন অভিষেক

তৃণমূলে ইতিমধ্যেই নবীন-প্রবীণ দ্বন্দ্বের হাওয়া উঠেছে। সম্প্রতি এক কর্মীসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনিয়ে কথা বলেছিলেন। এই বিতর্কের মধ্যেই সভা অভিষেকের। আজকের সভায় নবীন-প্রবীণ দ্বন্দ্ব নিয়ে কোনও বার্তা দেন নাকি সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহলের একাংশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন