নজরবন্দি ব্যুরো: দুর্গাপুজো শেষ হলেও উৎসবের আমেজ এখনও শেষ হয়নি। সামনেই রয়েছে কালীপুজো, দীপাবলী, জগদ্ধাত্রী পূজা। ফের আনন্দে মেতে উঠবে বাংলার মানুষ। তবে এর মাঝে কয়েকদিনের জন্য কাছাকাছি কোথাও ঘুরে আসতেই পারেন। হাতের নাগালেই রয়েছে এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর পর্যটন কেন্দ্র। আজকের প্রতিবেদনে খোঁজ রইল সেই ঠিকানার।
আরও পড়ুন: কম খরচে গোয়ার আমেজ উপভোগ করতে চান? চলে আসুন কলকাতার কাছে এই সমুদ্র সৈকতে
আজকের গন্তব্য গড়চুমুক। কলকাতার কাছে হাওড়া জেলায় অবস্থিত এই ঠিকানা।দামোদর ও ভাগীরথীর মিলমিশটা ঠিক এখানেই। চারিদিকে সবুজ গাছের ছায়া ও পাখির কলরব আরও মায়াবি করে তোলে পরিবেশকে।এখানে আসলে সারাদিনের নানান ক্লান্তি, দুঃখ-কষ্ট একনিমেষেই মিলিয়ে যাবে। প্রায় সারা বছরই এখানে জেলা ও তার বাইরে থেকে আসা পর্যটকরা ভিড় জমান। কিছু সময় ধরে এই পর্যটন কেন্দ্র বন্ধ ছিল। বহুদিনের অপেক্ষার পর ফের একবার এই পর্যটনকেন্দ্র খুলে যাওয়াতে খুশি পর্যটকরা।

পর্যটকদের আকর্ষণ করতে আরও কিছু নতুন সংযোজন যুক্ত হয়েছে এই পর্যটন কেন্দ্রে। পার্কের আধুনিকীকরণ, নতুন রূপে ফুলের বাগান, পার্কের প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার সুবিধার্থে নতুন ওয়াচ টাওয়ার নির্মাণ করা শুরু হবে। এখন পার্কের জলের মধ্যে বোটিং এক অন্যতম আকর্ষণ। আগামী দিনে আইসক্রিম পার্লার ও খাবার পরিষেবাও দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। রাত্রিবাসের জন্য হোম স্টের ব্যবস্থা রয়েছে।
কীভাবে যাবেন?
হাওড়া স্টেশন থেকে লোকাল ট্রেনে করে উলুবেড়িয়া আসতে হবে। সময় লাগবে প্রায় ৪৫ মিনিট। সেখান থেকে অটো বা ট্রেকারে গড়চুমুক ১৫ কিলোমিটার। এছাড়া যদি বাসে যেতে চান, তাহলে ধর্মতলা থেকে বাস ধরে ৫৮ গেট বাসস্টপ নামতে হবে। ২ ঘণ্টা সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছে যেতে পারবেন।
দামোদর ও ভাগীরথীর মিলমিশ এখানেই, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুন এই ঠিকানায়




