Travel: একদিনের ছুটিতে ঘুরে আসুন, কলকাতার কাছেই রয়েছে এই ৩ ঠিকানা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কয়েকদিনের বৃষ্টি শেষে আবার গরম পড়েছে। প্রতিদিনের অফিস রয়েছে। বাড়িতেও থাকে অনেক কাজ। এই ব্যস্ততা থেকে একদিন ছুটি তো নেওয়াই যায়। কিন্তু ছুটি কাটাবেন কীভাবে? ঘুরতে যাবেন ভাবছেন! অথচ মাথায় আসছে কিছু চেনা জায়গা – চিড়িয়াখানা, দক্ষিণেশ্বর, নিক্কোপার্ক। এদিকে আবার এসব জায়গায় ভিড়। আজ আপনাদের জন্য রইল দুটি ঠিকানার খোঁজ। কলকাতার কাছেই এই জায়গাগুলিতে ঘুরে আসতে পারবেন কম খরচে।

আরও পড়ুন: দীঘায় অনেক ঘুরেছেন! সৈকতনগরীর এই জায়গাগুলি বাদ পড়ে যায়নি তো?

হেনরি আইল্যান্ড

বকখালি সংলগ্ন এলাকায় অবস্থিত হেনরি আইল্যান্ড। একদিনের ছুটিতে সময় কাটানোর জন্য আদর্শ ঠিকানা। খুব বেশি ভিড় চোখে পড়বে না। মনোরম আবহাওয়ায় শান্ত সমূদ্রের মাঝে একটা দিন কাটিয়ে নিতে পারবেন অনায়াসেই। নানা প্রজাতির পশু, পাখির দেখা পাবেন এখানেই। এই আইল্যান্ডে এসে ম্যানগ্রোভ অরণ্য, ভগৎপুর কুমির প্রকল্প ঘুরে দেখতে পারেন। কলকাতা থেকে ১৩০ কিলোমিটার দূরত্বে অবস্থিত বকখালি। তার পাশেই রয়েছে হেনরি আইল্যান্ড। এখানে রাত্রিবাসের জন্য রিসর্ট রয়েছে। মাথাপিছু কম খরচে থাকতে পারেন।

একদিনের ছুটিতে ঘুরে আসুন, কলকাতার কাছেই রয়েছে এই ৩ ঠিকানা

কামারপুকুর

বাঙালিদের কাছে পবিত্র ধর্মীয় স্থানগুলির মধ্যে অন্যতম কামারপুকুর। এখানেই জন্মগ্রহণ করেছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব। হুগলি জেলার চোট্ট গ্রাম কামারপুকুরে রামকৃষ্ণ মিশনের তরফে একটি মঠ প্রতিষ্ঠা করা হয়। কামারপুকুর আসলে রামকৃষ্ণ দেবের জন্মভিটে, রামকৃষ্ণ মিশন, যোগী শিব মন্দির, গোপেশ্বর শিব মন্দির ঘুরে দেখতে পারেন। এখানে বিভিন্ন অনুষ্ঠান পালন করা হয়। রামকৃষ্ণ দেব, মা সারদা, স্বামী বিবেকানন্দর জন্মতিথি, দুর্গাপুজোতে প্রচুর ভক্তদের সমাগম হয়।

একদিনের ছুটিতে ঘুরে আসুন, কলকাতার কাছেই রয়েছে এই ৩ ঠিকানা

রায়চক

ভাগীরথী-হুগলি নদীর গা ঘেঁষে থাকা একটি আদর্শ পিকনিক স্পট। গঙ্গার ধারে বসে শান্ত শীতল হাওয়া গায়ে মেখে সারাদিন কাটিয়ে দিতে পারেন। এখানে এলে ডায়মন্ড হারবার, লাইট হাউজ, জয়নগর, রামকৃষ্ণ মিশন ঘুরে আসতে পারেন। তবে এসবের মাঝে রায়চক দূর্গ এবং চিংড়িখালি দূর্গ ভুললে চলবে না। কলকাতা থেকে মাত্র ৫৪ কিলোমিটার দূরে অবস্থিত রায়চক।

একদিনের ছুটিতে ঘুরে আসুন, কলকাতার কাছেই রয়েছে এই ৩ ঠিকানা

একদিনের ছুটিতে ঘুরে আসুন, কলকাতার কাছেই রয়েছে এই ৩ ঠিকানা
একদিনের ছুটিতে ঘুরে আসুন, কলকাতার কাছেই রয়েছে এই ৩ ঠিকানা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন