নজরবন্দি ব্যুরোঃ এবার অসমবাসীর মন জয় করতে বড়সড় পদক্ষেপ গ্রহণ করলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভূমিহীন ‘ভূমিপুত্র’-দের জন্য জমির দলিল প্রদান করলেন মোদি। আর তার পাশাপাশি অসমের মানুষজনদের জন্য গভীর ভালবাসা প্রকাশ করার বার্তা দেন তিনি। এদিন রাজধানী থেকে সোজা শিবসাগরে পৌঁছান প্রধানমন্ত্রী। তাঁকে বিমানবন্দর থেকে স্বাগত জানান, অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। তিনি বলেন, “অসম ও রাজ্যবাসীর সবথেকে বড় শুভাকাঙ্খী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর জন্যই আজ অসম ও উত্তর-পূর্ব উন্নয়নের নিরিখে অনেকটা এগিয়ে গিয়েছে।”
আরও পড়ুনঃ নির্বাচনের দিন ঘোষণা হলেই করা যাবে না বাইক মিছিল, জানাল নির্বাচন কমিশন
আর সেইসঙ্গে প্রধামন্ত্রীর প্রশংসায় সরব হয়েছেন অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তাঁর বক্তব্য, “অসম ও উত্তরপূর্বের রাজ্যগুলি কেন্দ্রের কাছে যোগ্য সম্মান পেয়েছে। বিগত ৬ বছরে বেনজির উন্নয়ন হয়েছে। রাজ্য নয়া দিশা পেয়েছে।” আর এদিন রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুয়াহাটিতে এদিন নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি।
উল্লেখ্য, চলতি বছরেই অসমে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। আর তার আগেই প্রধানমন্ত্রীর অসম সফর অতন্ত্য গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞেরা। ফলে এদিন, করোনা মোকাবিলায় রাজ্যসরকারের ভূয়সী প্রশংসাও করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “করোনা মোকাবিলায় অসম সরকার অত্যন্ত ভাল কাজ করেছে। আমি সবার কাছে ভ্যাকসিন নেওয়ার আবেদন জানাচ্ছি। কেন্দ্র সরকার সবসময় অসমের সংস্কৃতি রক্ষায় বদ্ধপরিকর। রাজ্যের প্রত্যেকটি বাড়িতে পানীয় জল পৌঁছে দিতে কাজ করছি আমরা।”



