Arvind Kejriwal: শুক্রবার পাটনায় বিরোধী বৈঠক, অবিজেপি রাজ্যগুলিকে বিশেষ আর্জি জানিয়ে চিঠি কেজরিওয়ালের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দিল্লির প্রশাসনিক ক্ষমতা নিজেদের হাতে রাখতে মরিয়া কেজরিওয়ালের সরকার। ইতিমধ্যেই সমর্থন আদায়ের উদ্দেশ্যে অবিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে দেখা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এবার আগামী শুক্রবারের পাটনায় বিরোধীদের বৈঠকে কেন্দ্রের অধ্যাদেশ নিয়ে আলোচনার আর্জি জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে ফের মণীশ জৈনকে তলব! শুক্রবার নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ CBI-র

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আগামী ২৩ জুন পাটনায় বিরোধীদের বৈঠকের ডাক দিয়েছেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মোদী বিরোধী রণকৌশল ঠিক করতেই এই বৈঠক আয়োজন করা হয়েছে। আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল বিরোধী দলগুলিকে চিঠি দিয়ে আর্জি জানিয়েছেন যে ওইদিনের বৈঠকে প্রথমেই কেন্দ্রের অধ্যাদেশ নিয়ে আলোচনা হোক। অরবিন্দ কেজরিওয়াল চিঠিতে লিখেছেন, “কেন্দ্র এই অধ্যাদেশ এনে দিল্লিতে একটি পরীক্ষা চালিয়েছে। এটি সফল হলে, এটি অ-বিজেপি রাজ্যগুলিতে অনুরূপ অধ্যাদেশ আনবে এবং সমকালীন তালিকার বিষয়গুলির ক্ষেত্রে রাজ্যগুলির ক্ষমতা কেড়ে নেবে।” আপ সুপ্রিমো প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে আরও লেখেন, “সেইদিন বেশি দূরে নেই যেদিন নরেন্দ্র মোদী লেফটেন্যান্ট গভর্নর এবং রাজ্যপালের মদতে ৩৩ টি রাজ্য একাই পরিচালনা করবেন।”

শুক্রবার পাটনায় বিরোধী বৈঠক, বিশেষ আর্জি কেজরিওয়ালের

সুপ্রিম কোর্টের নির্দেশের পরই গত মে মাসে কেন্দ্রের তরফে আমলাদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা নিজের হাতে রাখতে অধ্যাদেশ জারি করা হয়। শীঘ্রই রাজ্যসভায় এই বিল পাশ করা হবে। কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপের বিরোধিতায় দেশজুড়ে সমর্থন আদায় করতে বেরিয়ে পড়েছিলেন কেজরিওয়াল। গত মাসেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে কলকাতা সফরে এসেছিলেন তিনি। নবান্নে দীর্ঘক্ষণ দুজনের বৈঠক হয়। এছাড়া, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, এনসিপি সভাপতি শরদ পাওয়ারের সঙ্গেও দেখা করেছেন আপ নেতা।

শুক্রবার পাটনায় বিরোধী বৈঠক, বিশেষ আর্জি কেজরিওয়ালের
শুক্রবার পাটনায় বিরোধী বৈঠক, বিশেষ আর্জি কেজরিওয়ালের

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে দেখা করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। কেন্দ্রের বিরুদ্ধে দিল্লির মুখ্যমন্ত্রীকে সমর্থন করার আশ্বাস দিয়েছিলেন তিনি। এরপর উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গেও দেখা করেন কেজরিওয়াল।

শুক্রবার পাটনায় বিরোধী বৈঠক, বিশেষ আর্জি কেজরিওয়ালের

শুক্রবার পাটনায় বিরোধী বৈঠক, বিশেষ আর্জি কেজরিওয়ালের
শুক্রবার পাটনায় বিরোধী বৈঠক, বিশেষ আর্জি কেজরিওয়ালের

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন