BJP প্রার্থীকে হুমকি দিতেই ধাওয়া সুকান্তের! রাজ্য সভাপতির তাড়া খেয়ে পালালো দুষ্কৃতীরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আসন্ন পঞ্চায়েত! এহেন পরিস্থিতিতে পঞ্চায়েতে নিজের আসন দখলে মরিয়া রাজনৈতিক দলগুলি। সভার পাল্টা কর্মসূচী! হুঙ্কারের বদলে হুঁশিয়ারি! পিছিয়ে নেই কোনও রাজনৈতিক দলই। যার দরুন ভোটের আগেই উত্তপ্ত বাংলা! আর ঠিক এই মুহূর্তেই খোদ রাজ্য সভাপতির পাড়াতেই বিজেপি প্রার্থীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল! যার জেরে নতুন করে শোরগোল ছড়াল গোটা এলাকায়।

আরও পড়ুন: Panchayat-এ হাইকোর্টের রায়ই বহাল, জেলা প্রতি ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইবে কমিশন

সূত্রে খবর, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর অর্থাৎ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের এলাকায় বয়ে এসে বিজেপি প্রার্থীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল। জানা যাচ্ছে, মঙ্গলবার ওই বিজেপি প্রার্থীর বাড়ি থেকে বেশ কিছুটা দূরেই দাঁড়িয়ে ছিল ওই দুষ্কৃতীদের নম্বরবিহীন গাড়ি এবং মোটরবাইক। এরপরেই এই ঘটনার খবর পেয়ে বেশ কিছু দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে ওই দুষ্কৃতীদের ধাওয়া করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর সুকান্তের তাড়া খেয়েই ওই জায়গায় গাড়ি, মোটর বাইক ফেলে পালালো দুষ্কৃতীরা।

BJP প্রার্থীকে হুমকি দিতেই ধাওয়া সুকান্তের, তাড়া খেয়ে পালালো দুষ্কৃতীরা
BJP প্রার্থীকে হুমকি দিতেই ধাওয়া সুকান্তের, তাড়া খেয়ে পালালো দুষ্কৃতীরা

ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকেই এই ঘটনায় অভিযোগ জানালে তদন্তে শুরু করে পুলিশ। এই ঘটনায় গেরুয়া শিবিরের অভিযোগ, গঙ্গারামপুর ব্লকের শুকদেবপুর গ্রাম পঞ্চায়েত অঞ্চলের বিজেপির প্রার্থী রূপালি রায়কে ক্রমাগত হুমকি দিচ্ছিল দুষ্কৃতীরা। শুধু তাই নয়, পঞ্চায়েত মিটে গেলে আর গ্রামে থাকতে দেওয়া হবে না বলেই হুমকি পেয়েছেন বিজেপির প্রার্থী রূপালি। বিজেপি প্রার্থীর পাশাপাশি স্থানীয় বিজেপি কর্মীরাও বিগত দুই-তিন ঘরেই দুষ্কৃতীদের কাছে থেকে হুমকি পাচ্ছিলেন বলে অভিযোগ। এর ফলে গ্রামবাসীরাও আতঙ্কিত।

BJP প্রার্থীকে হুমকি দিতেই ধাওয়া সুকান্তের, তাড়া খেয়ে পালালো দুষ্কৃতীরা

এদিন স্থানীয় সূত্রে খবর, অজ্ঞাতপরিচয় কয়েক জন গাড়ি এবং মোটরবাইক নিয়ে গ্রামের সামনে জড়ো হন। এরপরেই এই ঘটনার খবর পেয়ে দলীয় কর্মীদের নিয়ে ওই অজ্ঞাতপরিচয় কয়েক জনকে তাড়া করেন সুকান্ত মজুমদার। আর সুকান্তের তাড়া খেয়েই ওই জায়গায় গাড়ি, মোটর বাইক ফেলে পালায় দুষ্কৃতীরা। জানা যাচ্ছে, যে দুটি মোটরবাইক এবং গাড়ি উদ্ধার হয়েছে, সেগুলির কোনও নম্বর প্লেট নেই। এ নিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের হয়েছে বলে জানান বিজেপি নেতৃত্ব। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে বিজেপি

BJP প্রার্থীকে হুমকি দিতেই ধাওয়া সুকান্তের, তাড়া খেয়ে পালালো দুষ্কৃতীরা

 

BJP প্রার্থীকে হুমকি দিতেই ধাওয়া সুকান্তের, তাড়া খেয়ে পালালো দুষ্কৃতীরা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন