CM Mamata Banerjee at Ajmer Sharif: মাথায় লাল সাদা আঁচল দিয়ে দরগায় শ্রদ্ধা জানালেন মমতা, আজমেঢ় শরিফেও মানুষের মুখে ‘দিদি দিদি রব’

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মমতার সফর ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। একদিকে যেমন মোদীর ডাকা জি-২০ বৈঠকে যোগ দিচ্ছেন, তেমনই কখনও ছুটে বেড়াচ্ছেন আজমেঢ়ে। দ্বিস্তরীয় নিরাপত্তায় মুরে ফেলা হয়েছে রাজস্থানের আজমেঢ় শরিফে। সেখানে বাংলার পুলিশ ও রাজস্থানের পুলিশের যৌথ নিরাপত্তার মধ্যে দিয়েই  দরগায় প্রবেশ করেন মুখ্যমন্ত্রী। বাংলার মুখ্যমন্ত্রীকে দেখার জন্য জড়ো হন একাধিক স্থানীয় মানুষ।

আরও পড়ুনঃ ১ এর বদলে ৫০, এটা কোনো ভূতের কাজ নয়! বেলাগাম দুর্নীতি নিয়ে বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায়

মুখ্যমন্ত্রীকে এদিন সম্মান প্রদর্শনের জন্য লাল সাদা আঁচল জড়াতে দেখা যায়। তাঁর দরগায় যাওয়াকে রাজনৈতিক মহল সম্প্রীতির উদাহরণ হিসাবে দেখছে। সমস্ত নিয়ম নীতি মেনে আজমেঢ় শরিফে প্রবেশ করেন মমতা। সেখানে দরগায় চাদর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর সেখানে তিনি শ্রদ্ধাও জ্ঞাপন করেন।

318391196 544847083811641 4665516285527267969 n

গতকাল দিল্লিতে জি-২০ বৈঠকের পর আজ রাজস্থানে মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাজস্থানের আজমেঢ় শরিফ ও পুষ্করে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই সফরসূচি অনুযায়ীই দরগায় গিয়েছেন মমতা। এবার তাঁর পরবর্তী গন্থব্যস্থল পুষ্কর।

মাথায় লাল সাদা আঁচল দিয়ে দরগায় শ্রদ্ধা জানালেন মমতা, আজমেঢ় শরিফেও মানুষের মুখে ‘দিদি দিদি রব’

318459708 2331201553685719 7154008813084808909 n

প্রসঙ্গত, কেন্দ্রে রেলমন্ত্রী থাকাকালীন এই দুই জায়গায় রেল পরিষেবা পত্তন করেছিলেন মমতা। আবারও সে স্থানে ফিরলেন তিনি। মমতার সফর চলাকালীন তিনি বিভিন্ন বিষয় ন্নিয়ে সরব হয়েছেন। তিনি যেমন মোদী-মমতা বইঠকের জল্পনাকে ঊড়িয়ে দিয়েছেন তেমনই প্রধানমন্ত্রীর গুজরাটে ভোট চলাকালীন জনসংযোগ করাকে নিন্দা করতে ছাড়েননি। শুধু রাজ্য নয়, রাজ্যের বাইরের হাল হাকিকত বুঝে নেওয়ার চেষ্টা করছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন