নজরবন্দি ব্যুরো: রাজ্যে ক্রমাগত বেড়ে চলেছে ডেঙ্গু সংক্রমণ। আর এবিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক টানাপড়েন। এরইমধ্যে আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী এক বিবৃতি দিয়ে বলেন, রাজ্যের এখনও পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১১ জনের। আর এই মৃতদের মধ্যে ৬জন সরকারি আর ৫ জন বেসরকারি হাসপাতালে মারা গেছেন।
আরও পড়ুন: দলত্যাগী বিধায়কদের পাশে বসতে বিরক্ত শুভেন্দু, রাজ্যপালের কাছে চাইলেন আলাদা পাঁচ মিনিট
উল্লেখ্য, আজই রাজ্যের নতুন রাজ্যপাল হিসাবে শপথ নিয়েছেন সিভি আনন্দ বোস। আর এদিনই রাজ্যের বিধানসভায় ডেঙ্গু নিয়ে বিবৃতি দিলেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘‘গত দু’বছর করোনার কারণে ডেঙ্গি কম ছিল। এ বছর ডেঙ্গি বেড়েছিল। পজিটিভিটি রেট ৭ শতাংশ হয়ে গিয়েছিল। কিন্তু এখন কন্ট্রোলে (নিয়ন্ত্রণে) আছে। মূলত, কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলিতে ডেঙ্গির প্রভাব বেশি। পুরসভার পাশাপাশি পুর ও নগরোন্নয়ন দফতর হাতে হাত মিলিয়ে স্বাস্থ্য দফতরের সঙ্গে ডেঙ্গি মোকাবিলার কাজ করছে।’

এরপরে তিনি আরও জানান, ডেঙ্গু নিয়ে চিন্তা করার তেমন কিছু নেই। বর্তমানে রাজ্যে ডেঙ্গু সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রিত। আর ঠাণ্ডা পড়লেই সংক্রমণ আরও কমে যাবে বলে মনে করেন মুখ্যমন্ত্রী। এবং তিনি আজ বিধানসভা থেকে সকল বিধায়কদের বলেন ডেঙ্গু নিয়ে সর্তক থাকুন, অহেতুক চিন্তা করবেন না।
রাজ্যে ডেঙ্গুতে মৃত্যুর বাড়বাড়ন্ত, শুরু হয়েছে রাজনৈতিক টানাপড়েন
আগামী এক মাস সরকার ডেঙ্গি দমনে কোনও শিথিলতা দেখাবে না। উল্লেখ্য ইতিমধ্যেই গতকাল বিধানসভায় ডেঙ্গু সংক্রমণ নিয়ে আন্দোলন করে বিরোধী দলরা। এবং স্পিকার তাদের দাবি মুলতবি করায় তারা গতকাল ওয়াক আউট করেছিলেন বিধানসভায়।



