নজরবন্দি ব্যুরোঃ রবিবারের পর সোমবার। সিবিআইয়ের উদ্দেশ্যে করা তাঁর মন্তব্যের কারণে বেজায় অস্বস্তিতে দল। শুধুমাত্র দল নয়, এহেন মন্তব্য করে সরকারকেও অস্বস্তিতে ফেলেছেন দিলীপ ঘোষ। তাই সর্বভারতীয় সহ-সভাপতির ওপর বেজায় ক্ষুব্ধ শীর্ষ নেতৃত্ব। তাই আগামী দিনেই কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রিয় নেতৃত্ব।
আরও পড়ুনঃ SSC-TET Scam: সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা, শান্তিপ্রসাদদের ফের হেফাজতের নির্দেশ আদালতের
সূত্রের খবর, সিবিআইকে উদ্দেশ্য করে কী মন্তব্য করেছেন দিলীপ ঘোষ? সেই মন্তব্য পুরোটা জানতে চেয়েছে দীনদয়াল উপাধ্যায় মার্গের নেতারা। দিলীপ ঘোষের বক্তব্যের রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাসক দলের সাংসদ হয়ে এধরনের মন্তব্য দলকে যে বিড়ম্বনায় ফেলেছে তা বপলাই বাহুল্য। বহুবার সতর্ক করার পরেও দিলীপ ঘোষের এহেন মন্তব্যে এবার বিরাট প্রভাব পড়তে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
উল্লেখ্য, রবিবার এক অনুষ্ঠান থেকে সিবিআইয়ের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, গত কয়েকবছর ধরে বাংলায় সিবিআইয়ের সঙ্গে সেটিং করা হয়েছিল। অর্থমন্ত্রক বুঝতে পেরে ইডিকে পাঠিয়েছে। যাঁরা সেটিং করেছেন, তাঁরা এখন বলছেন ইডি কেন? কারণ এই কুকুরটা পোষ মানবে না, কামড়াবে। তবে অসুখ অনুযায়ী ওষুধ কম হয়ে যাচ্ছে।

তাঁর কথায়, কিছু লোক ছিল তাঁদেরকে হয়তো কিনে নেওয়া হয়েছে। সেটিং করার জন্য। কিন্তু তারপর যেটা আসে, সরকার এবং বিচারব্যবস্থা। বিচারব্যবস্থা কাজ শুরু করেছে তদন্তও হয়েছে। আমার যেটা মনে হয়েছে, অনেক সময় মোমের পুতুল সাবান মাখতে গিয়ে সেও গলে যায়।
তিনি আরও বলেন, আপনারা হয়তো জানবেন গত কয়েক মাস ধরে সিবিআই তদন্ত চলছিল। কিন্তু কোনও প্রভাব পড়ছিল না। ধরা পড়ছিল না। কারণ সর্ষের মধ্যে ভুত ছিল। জানার পর কিছু অফিয়ারদের পরিবর্তন করা হয়েছে। সবাই বিক্তি হয়। সবার একটা দাম থাকে। কেউ লক্ষে থাকে, কেউ কোটিতে। সেটা সরকার বুঝতে পেরেছে।
সোমবার নিজের বক্তব্যে অনড় থেকে দিলীপ ঘোষ বলেন, সিবিআই কার, তাতে আমার কিছু যায় আসে না। বিজেপির ৬০ জন কর্মীকে হত্যা করা হয়েছে। কতজনকে সাজা দিয়েছে সিবিআই? দেশের অন্যতম বিশ্বস্ত সংস্থা সিবিআই। আমরাও তাদের বিশ্বাস করেছিলাম।কিন্তু ন্যায় মেলেনি। এখন আবার ইডির ওপর আস্থা রেখে দিলীপ ঘোষের মন্তব্য, সবথেকে বিশ্বস্ত এজেন্সি হিসেবে ইডি নিজেদের প্রমাণ করেছে।
সরকারকেও অস্বস্তিতে ফেলেছেন দিলীপ ঘোষ, ফের কড়া পদক্ষেপের পথে বিজেপি

দিলীপ ঘোষের এহেন মন্তব্য যে আগামী দিনে দলকে বিরাট বিপদে ফেলবে, তা আগে থেকেই আন্দাজ করা যাচ্ছিল। কারণ, সিবিআই এবং ইডির কার্যকরিতা নিয়ে বারবার দূরে থাকার চেষ্টা করেছে গেরুয়া শিবির। এরই মাঝে দিলীপ ঘোষের বাড়বাড়ন্ত বিজেপির জন্য চরম অস্বস্তির কারণ।



