SSC-TET Scam: সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা, শান্তিপ্রসাদদের ফের হেফাজতের নির্দেশ আদালতের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হেফাজতে প্রাক্তন উপদেষ্টা কমিটির দুই সদস্য শান্তিপ্রসাদ সিনহা এবং অশোক সাহা। দুই জনের হেফাজতের সমস্য আজই শেষ ছিল। কিন্তু আদালতের নির্দেশে আগামী বুধবার অবধি দুই জনকে হেফাজতে নেবে সিবিআই।

আরও পড়ুনঃ আত্মঘাতী ইসলামিক স্টেট জঙ্গি ধরা পড়লো রাশিয়ায়, ভারতে এক শীর্ষনেতার বিরুদ্ধে আত্মঘাতী হামলার ছক ছিল তার

এদিন আদালতের কাছে শান্তিপ্রসাদের আইনজীবীর তরফে জানানো হয়, দুর্নীতি সংক্রান্ত সব তথ্যই যদি বাগ কমিটির কাছ থেকে সিবিআই পেয়ে থাকে, তবে নতুন করে সিবিআই হেফাজতে তাঁর মক্কেলকে রাখার প্রয়োজন পড়ছে কেন? এর আগে সিবিআইয়ের কাছে বারবার হাজিরা দিয়েছেন তাঁরা।

সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা, ফের হেফাজতে শান্তিপ্রসাদ ও অশোক
সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা, ফের হেফাজতে শান্তিপ্রসাদ ও অশোক

পাল্টা সিবিআইয়ের আইনজীবীর তরফে জানানো হয়, তদন্ত চলাকালীন একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছেন শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহা। দুই জনকে পুনরায় হেফাজতে নেওয়ার জন্য সিবিআইয়ের আইনজীবীর যুক্তি ছিল, বাগ কমিটির রিপোর্টে প্রধান অভিযুক্ত শান্তিপ্রসাদ। তাঁদের হেফাজতে নেওয়ার আগেই বারবার সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করছেন। নিয়োগ দুর্নীতির বৃহত্তর ষড়যন্ত্রের কিনারা করতে তাঁদের হেফাজতে নেওয়া প্রয়োজন বলে মনে করেছে সিবিআই।

সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা, ফের হেফাজতে শান্তিপ্রসাদ ও অশোক

সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা, ফের হেফাজতে শান্তিপ্রসাদ ও অশোক
সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা, ফের হেফাজতে শান্তিপ্রসাদ ও অশোক

এমনিতেই শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় দুই জনকে হেফাজতে নিয়েছে সিবিআই। কারণ হিসাবে বলা হয়েছে নিয়োগে চুড়ান্ত দুর্নীতির কারসাজি করতেন এই দুই ব্যক্তি। এমনকি দুই জনের নাম সিবিআইয়ের এফআইআরে রয়েছে। তাই তাঁদেরকে গ্রেফতার করেছে সিবিআই। আগামী দিনে ওই উপদেষ্টা কমিটির অন্যান্য সদস্যরা সিবিআইয়ের স্ক্যানারে রয়েছে। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত