আত্মঘাতী ইসলামিক স্টেট জঙ্গি ধরা পড়লো রাশিয়ায়, ভারতে এক শীর্ষনেতার বিরুদ্ধে আত্মঘাতী হামলার ছক ছিল তার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভারতে আত্মঘাতী বিস্ফোরণ ঘটানোর ছকে ছিল সে। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ভারতে এসে শাসকদলের কোনও এক প্রতিনিধির ওপর হামলা করার ছক কষেছিল ওই জঙ্গি। বিবৃতিতে এও জানানো হয়েছে, ইসলামিক স্টেটের বিশ্বস্ত অনুগত হিসেবে শপথ নিয়েছিল জঙ্গিটি।

আরও পড়ুনঃ তাইওয়ানের সীমা অতিক্রম করল চিনের যুদ্ধবিমান! তবে কি যুদ্ধ আসন্ন
শপথ নেওয়ার পরে তাকে রাশিয়া ছাড়ার নির্দেশ দেওয়া হয়। নথিপত্র গোছগাছ করে ভারতে গিয়ে হাই প্রোফাইল জঙ্গি হামলার নির্দেশ ছিল তার প্রতি। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের মতে, আইএস জঙ্গির আসল বাড়ি মধ্যপ্রাচ্যের কোনও এক দেশে।

আত্মঘাতী ইসলামিক স্টেট জঙ্গি ধরা পড়লো রাশিয়ায়, ভারতে এক শীর্ষনেতার বিরুদ্ধে আত্মঘাতী হামলার ছক ছিল তার

রুশ গোয়েন্দার দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে অমিত শাহ ও আরএসএস নেতৃত্ব ওই সন্ত্রাসবাদীর হিটলিস্টে ছিল। সোমবার আইএস জঙ্গিকে আটক করার কথা জানায় রাশিয়ার গোয়েন্দা সংস্থা ‘ফেডারেল সিকিউরিটি সার্ভিস’।

13 17

রুশ সংবাদ সংস্থা স্পুটনিক জানিয়েছে, ভারতের রাজনীতিবিদরা ছিল ওই জঙ্গির নিশানায়। অর্থাৎ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে অমিত শাহ ও আরএসএস নেতৃত্ব ওই সন্ত্রাসবাদীর হিটলিস্টে রয়েছে বলেই মনে করা হচ্ছে। রুশ প্রশাসনের তরফে এক বিবৃতি জারি করে বলা হয়েছে,

16 14

আত্মঘাতী ইসলামিক স্টেট জঙ্গি ধরা পড়লো রাশিয়ায়, ভারতে এক শীর্ষনেতার বিরুদ্ধে আত্মঘাতী হামলার ছক ছিল তার

“নিষিদ্ধ ইসলামিক স্টেট (ISIS) জঙ্গি সংগঠনের এক সদস্যকে আটক করেছে এফএসবি। ধৃত মধ্য এশিয়ার একটি দেশের সদস্য। ভারতের শাসকদলের এক শীর্ষনেতার বিরুদ্ধে আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা করছিল সে। ধৃতকে আত্মঘাতী জঙ্গি হিসেবে তুরস্কের এক আইএস নেতা নিযুক্ত করেছে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত