তাইওয়ানের সীমা অতিক্রম করল চিনের যুদ্ধবিমান! তবে কি যুদ্ধ আসন্ন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রবিবার সকাল থেকেই তাইওয়ানের আকাশসীমা ঘেঁষে মহড়া চালাচ্ছিল চিনা যুদ্ধবিমান। বিকেল হতেই তাইওয়ানের মিডিয়ান লাইন পার করে ঢুকে পড়ল পাঁচটি যুদ্ধবিমান। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুনঃ অঙ্গপ্রত্যঙ্গ স্বাভাবিক ভাবেই সচল রয়েছে, আগের থাকে কিছুটা ভাল আছেন রাজু শ্রীবাস্তব

এহেন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ফের রবিবার তাইওয়ান সফরে গিয়েছেন মার্কিন প্রতিনিধি। সোমবারই তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন ইন্ডিয়ানা প্রদেশের গভর্নর এরিক হলকোম্বের বৈঠক হবে। সেখান থেকে দক্ষিণ কোরিয়াতেও যাবেন এরিক। কিন্তু কি এই মিডিয়ান লাইন বা মধ্যরেখা ?

12 18

আন্তর্জাতিক জল ও আকাশসীমা আইন মোতাবেক, এই মধ্যরেখাকে আসলে চিন ও তাইওয়ানের বিভাজন রেখা। অন্তত সেই ভাবেই এই রেখা দেখা হয়। কিন্তু চিন যেহেতু তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলেই দাবি করে, সেহেতু তারা কোনও দিনই ওই বিভাজন রেখাকে মানেনি।

তাইওয়ানের সীমা অতিক্রম করল চিনের যুদ্ধবিমান! তবে কি যুদ্ধ আসন্ন

এখনও মানে না। কিন্তু তাইওয়ানের দিক থেকে রেখাটি গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর। ফলে ৫টি চিনা যুদ্ধবিমান এই মধ্যরেখা অতিক্রম করাটা তাদের কাছে উদ্বেগের। প্রসঙ্গত, মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির সফর শেষ হওয়ার পর থেকেই তাইওয়ানকে ঘিরে লাগাতার সামরিক মহড়া চালাচ্ছে চিন।

10 16

তাইওয়ানের সীমা অতিক্রম করল চিনের যুদ্ধবিমান! তবে কি যুদ্ধ আসন্ন

বারবার আন্তর্জাতিক মহলে নিন্দার মুখে পড়লেও পিছু হটেনি লালফৌজ, বরং আক্রমণের তীব্রতা বাড়িয়েছে তারা। তবে কি এবার তাইওয়ান দখন করতে চাইছে চিন? যুদ্ধ কি তবে আসন্ন?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত