Raju Srivastava: অঙ্গপ্রত্যঙ্গ স্বাভাবিক ভাবেই সচল রয়েছে, আগের থাকে কিছুটা ভাল আছেন রাজু শ্রীবাস্তব

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বৃহস্পতিবারই জানা যায় যে ব্রেন ডেথ হয়ে গেছে কমেডিয়ান রাজু শ্রীবাস্তবের। কিন্তু এরই মাঝে সুখবর দিলেন রাজুর বন্ধু শেখর সুমন। তবে বন্ধু শেখর সুমন জানিয়েছেন, মিরাকেল ঘটছে অভিনেতার সঙ্গে। শেখর জানিয়েছে, স্বাভাবিক ভাবেই নাকি কাজ করছে রাজুর অঙ্গপ্রত্যঙ্গ।

আরও পড়ুন: ফিফার নির্দেশ মতোই সিওএকে বাতিল করে দিল সুপ্রিম কোর্ট

এক টুইটের মাধ্যমে তিনি লিখেছেন, “তাঁর পারিবারিক সূত্রে জানা যাচ্ছে, ওর অঙ্গপ্রত্যঙ্গ স্বাভাবিক ভাবেই সচল রয়েছে। যদিও ও এখন অচৈতন্য অবস্থায় রয়েছে। তবে চিকিৎসকেরা জানাচ্ছে, ও আগের থেকে ভাল আছে। সবই মহাদেবের কৃপা। হর হর মহাদেব”।

অঙ্গপ্রত্যঙ্গ স্বাভাবিক ভাবেই সচল রয়েছে, আগের থাকে কিছুটা ভাল আছেন রাজু শ্রীবাস্তব
অঙ্গপ্রত্যঙ্গ স্বাভাবিক ভাবেই সচল রয়েছে, আগের থাকে কিছুটা ভাল আছেন রাজু শ্রীবাস্তব

তবে হার্ট অ্যাটাকের ১২দিন কেটে গেলও জ্ঞান ফেলেনি কৌতুক শিল্পীর। তবে ও ধীরে ধীরে সুস্থ হচ্ছে। এই মুহূর্তে আইসিইউ-তে লাইফ সাপোর্টে রয়েছেন অভিনেতা। রাজুর ভাইপো জানিয়েছিলেন, দেশের সেরা চিকিৎসকরা দেখভাল করছে। মিরাকেলের দিকেই তাকিয়ে রয়েছি সকলে।

Untitled 4 3

জানা গিয়েছে, কড়া ডোজের অ্যান্টিবায়োটিক্স চলছে তাঁর। মস্তিষ্কে অক্সিজেনের চলাচলও আগের থেকে উন্নত। অন্যদিকে শনিবারই প্রিয় বন্ধুর পরিবারের পাশে থাকার বার্তা নিয়ে হাজির হয়েছিলেন কৌতুকশিল্পী জনি লিভার। রাজুর পরিবারের সঙ্গে তাঁর দেখাও হয়েছে। কানপুড়ে রাজুর বন্ধু আশু ত্রিপাঠি আয়োজন করেছেন এক ভজনের অনুষ্ঠান। পুজো দেওয়া হয়েছে সেখানকার রাধা-কৃষ্ণ মন্দিরেও। এখানেই শেষ নয় উজ্জয়িনীর বিখ্যাত মহাকালেশ্বর মন্দিরেও আয়োজন করা হয়েছে বিশেষ পুজোর।

অঙ্গপ্রত্যঙ্গ স্বাভাবিক ভাবেই সচল রয়েছে, আগের থাকে কিছুটা ভাল আছেন রাজু শ্রীবাস্তব

অঙ্গপ্রত্যঙ্গ স্বাভাবিক ভাবেই সচল রয়েছে, আগের থাকে কিছুটা ভাল আছেন রাজু শ্রীবাস্তব
অঙ্গপ্রত্যঙ্গ স্বাভাবিক ভাবেই সচল রয়েছে, আগের থাকে কিছুটা ভাল আছেন রাজু শ্রীবাস্তব

তবে এর মাঝেই অন্য বিপত্তির শিকার রাজু শ্রীবাস্তব। লাইফ সাপোর্টে থাকা কৌতুকাভিনেতার সঙ্গে সেলফি তোলার হিড়িক! ঘটনায় তাজ্জব হাসপাতাল কর্তৃপক্ষও। এমনকী নিরাপত্তার বেড়াজাল টপকে রাজু শ্রীবাস্তবের সঙ্গে সেলফি তুলতে আইসিইউ-তে ঢুকে পড়ে এক অনুরাগী! ঘটনাটি তিন দিন আগের। সূত্রের খবর, AIIMS-এর আইসিইউ-তে কারুর অনুমতি ছাড়া ঢুকে পড়ে অচৈতন্য রাজুর সঙ্গে সেলফি তোলা শুরু করে এক যুবক। এরপর হাসপাতালের স্টাফেদের এমনটা নজরে আসতেই তড়িঘড়ি সিকিউরিটি ডেকে ওই যুবককে বার করে নিয়ে যাওয়া হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর