নজরবন্দি ব্যুরোঃ ফিফার নির্দেশ মতোই সিওএকে বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। ফলে প্রশাসক কমিটির (COA) আর কোনও ক্ষমতা থাকবে না। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (IFA) নির্বাচন এক সপ্তাহ পিছিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। আগে অগস্টের শেষ সপ্তাহে নির্বাচন হওয়ার কথা ছিল। সেই নির্বাচন হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে।
আরও পড়ুনঃ ডুরান্ডে আজ নামছে ইস্টবেঙ্গল, দল নিয়ে মুখ খুললেন কোচ স্টিফেন কনস্ট্যানটাইন


অর্থাৎ আগামী ২৮ আগস্ট ফেডারেশনের নির্বাচন হচ্ছে না। সেটা হতে পারে ৪ সেপ্টেম্বর। নির্বাচন পরিচালনা করবেন ফেডারেশনের কার্যনির্বাহী সচিব। ৩৬ সদস্যের ভোটার তালিকা তৈরি হবে। সোমবার শীর্ষ আদালতের রায়ে বলা হয়েছে, অবিলম্বে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচন প্রক্রিয়া শুরু করতে হবে।

ফেডারেশনের উপর থেকে সাসপেনশনের খাঁড়া উঠে গেলে তবেই ভারতের মাটিতে অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের আয়োজন করা যাবে। সেইসঙ্গে আন্তর্জাতিক টুর্নামেন্টগুলিতে অংশগ্রহণ করতে পারবে ভারতীয় ক্লাব। গত ১৫ অগস্ট ভারতীয় ফুটবলকে নির্বাসনে পাঠায় ফিফা। এর ফলে অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ ভারতে না হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

এএফসি কাপের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের বিভিন্ন দলের খেলার উপরেও রয়েছে নিষেধাজ্ঞা। বিদেশি ফুটবলার সই করানোর ক্ষেত্রেও বেশ কিছু বাধা রয়েছে। সঙ্কট মেটাতে তৎপর কেন্দ্রীয় সরকার। এখন দেখার সুপ্রিম কোর্টের নির্দেশের পরে কোন দিকে এগোয় ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ। অপর দিকে দেশের প্রাক্তন ফুটবল অধিনায়ক বাইচুং ভুটিয়া আচমকাই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন।



ফিফার নির্দেশ মতোই সিওএকে বাতিল করে দিল সুপ্রিম কোর্ট
তিনি একটি পিটিশন দাখিল করেছেন। দেশের সর্বোচ্চ আদালত নিযুক্ত প্রশাসক কমিটিকে সরিয়ে দেওয়ার আর্জি জানিয়েছে কেন্দ্র। সেই আর্জি মানলে কিংবদন্তি ফুটবলারের এআইএফএফ-এর নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন বাতিল হতে পারে! এই শঙ্কায় আগাম সুপ্রিম কোর্টে বাইচুং।







