নজরবন্দি ব্যুরোঃ কোভিড ধাক্কা সামলে দু’বছরের মাথায় কলকাতার মাটিতে কোনও প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে নামছে ইস্টবেঙ্গল। নতুন স্পন্সর ইমামি। নতুন কোচ স্টিফেন কনস্ট্যানটাইন। কিন্তু প্রচন্ড সাবধানী হয়ে রয়েছেন স্টিফেন কনস্ট্যানটাইন। কারণ তিনি বুঝে গিয়েছেন ডুরান্ড কাপে কোনও প্রতিপক্ষকেই হালকা করে নেওয়ার জায়গা নেই।
আরও পড়ুনঃ বিধানসভায় বসার যোগ্য নয়, অন্তঃসত্ত্বাকে হামলার ঘটনায় পরেশকে বিঁধলেন সুকান্ত


বাকি দুই প্রধানের তুলনায় ইমামি ইস্টবেঙ্গল দল গড়েছে অনেক দেরিতে। সব মিলিয়ে মরশুমের শুরুটা যাতে ভালো হয় সেই চেষ্টাই করছেন লাল-হলুদের নতুন সাহেব কোচ। ডুরান্ড কাপের প্রথম দুই ম্যাচে জিতেছে মহমেডান। অপ্রত্যাশিত ভাবে হেরেছে এটিকে মোহনবাগান।

সোমবার ইমামি ইস্টবেঙ্গলের কি হবে? এই প্রশ্নই আপাতত ঘুরছে কলকাতার ময়দানে। আজ সোমবার যুবভারতীতে যেখানে ডুরান্ড কাপের অভিযানে ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে নামছে ইমামি ইস্টবেঙ্গল। আজ প্রথম ম্যাচ খেলতে নামার আগে স্টিফেন কনস্ট্যানটাইন বলেন,



“সকলেই জানে, দলগঠনে আমাদের দেরী হয়েছে। গ্রুপপর্বে যে চারটি ম্যাচ পাব, তাতে দলকে ভবিষ্যতের জন্য তৈরি করাই আমার মূল লক্ষ্য থাকবে। আমরা নতুন একটা দল নিয়ে লড়াই শুরু করছি। কেউ এর আগে একসঙ্গে খেলেনি। প্রতিপক্ষ অচেনা। সবমিলিয়ে দারুণ রোমাঞ্চকর ম্যাচ হবে আশা করি।”

ডুরান্ডে আজ নামছে ইস্টবেঙ্গল, দল নিয়ে মুখ খুললেন কোচ স্টিফেন কনস্ট্যানটাইন
এর পর সাংবাদিক প্রশ্ন করেন, সোমবার ম্যাচে কোন কোন বিদেশিকে খেলাবেন কনস্ট্যানটাইন? ধোঁয়াশা বজায় রেখে লাল-হলুদের ব্রিটিশ কোচের উত্তর, “দেড় জন।” অর্ধেকটা কে? হেসে স্টিফেনের জবাব, “কালকের ম্যাচেই দেখা যাবে।”








