মৃণাল সেনের জীবন নিয়ে এবার সৃজিতের নতুন সিরিজ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বেঁচে থাকলে আজ তাঁর বয়স হত ৯৯। আজ তিনি নেই, কিন্তু বাঙালির মননে, বাঙালির জীবনে অক্ষত তাঁর সৃষ্টি। আজ বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রাণপুরুষ মৃণাল সেনের জন্মবার্ষিকী।

আরও পড়ুনঃ জ্যোতিবাবুর জীবন নিয়েই এ বার সিরিজ, রাজনীতি থেকে ব্যক্তিগত জীবনের গল্প

এই বিশেষ দিনেই প্রয়াত পরিচালককে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ঘোষণা করলেন ‘পদাতিক’। এই নতুন সিরিজের মাধ্যমে মৃণাল সেনের জীবন এবং সেই সময়কে তুলে ধরবেন ‘বাইশে শ্রাবণ’ পরিচালক। শনিবার সকালেই সৃজিত ফেসবুকে শেয়ার করলেন তাঁর নতুন সিরিজ ‘পদাতিকে’র পোস্টার।

মৃণাল সেনের জীবন নিয়ে এবার সৃজিতের নতুন সিরিজ

সৃজিতের এই ছবির গল্প হয়েছে মৃণাল সেনের জীবনের উপর নির্ভর করে। সৃজিত তাঁর পোস্টে লিখলেন, ‘সেই লকডাইনের সময় থেকেই আজকের দিনটার জন্য অপেক্ষা করছিলাম। সেই দিনটা এল। অবশেষে ওয়ার্ল্ড সিনেমার বিশ্ববরেণ্য পরিচালকের জন্মশতবার্ষিকীতে তাঁর প্রতি আমার বিশেষ শ্রদ্ধা।’

মৃণাল সেনের জীবন নিয়ে এবার সৃজিতের নতুন সিরিজ
মৃণাল সেনের জীবন নিয়ে এবার সৃজিতের নতুন সিরিজ

কলকাতা ট্রিলজি’র স্রষ্টার জন্মশতবর্ষ আগামী বছর। আর সেই বিশেষ মুহূর্তে কলকাতা তাকে কিছু ফিরিয়ে দেবে না, টালিউড তাকে কিছু ফেরত দেবে না? এটাও কী সম্ভব!

মৃণাল সেনের জীবন নিয়ে এবার সৃজিতের নতুন সিরিজ

 

মৃণাল সেনের জীবন নিয়ে এবার সৃজিতের নতুন সিরিজ

শুধু সৃজিতই নন মৃণাল সেনকে চলচ্চিত্রের মাধ্যমেই শ্রদ্ধার্ঘ্য জানাবেন টালিউডের আরও দুই পরিচালক, কৌশিক গঙ্গোপাধ্যায় ও অঞ্জন দত্ত। শনিবার এই খবর জানিয়েছেন মৃণাল-পুত্র কুণাল সেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন