Jyoti Basuঃ জ্যোতিবাবুর জীবন নিয়েই এ বার সিরিজ, রাজনীতি থেকে ব্যক্তিগত জীবনের গল্প

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাংলা বিনোদন দুনিয়ায় পা রাখতে চলেছেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। বাংলার বুকে একটা সময় দাপটের সঙ্গে দু’দশকেরও বেশি রাজ্যপাট চালিয়েছেন তিনি। সেই জ্যোতিবাবুর জীবন নিয়েই এ বার সিরিজ। পরিচালক হিসেবে শোনা যাচ্ছে ‘হীরালাল সেন’-এর পরিচালক অরুণ রায়ের নাম।

আরও পড়ুনঃ ধর্মে আঘাত এনেছেন কুণাল, চার্জশিট পেশ করল ত্রিপুরা পুলিশ

এর আগে জ্যোতি বসু-কে নিয়ে পরিচালক গৌতম ঘোষ একটি তথ্যচিত্র বানালেও এবার তাঁকে নিয়ে তৈরি হতে চলেছে ওয়েব সিরিজ। একসময়ের দাপুটে রাজনীতিবিদ বঞ্চিত হয়েছিলেন ভারতের প্রথম বাঙালি প্রধানমন্ত্রীর গর্ব থেকে।সেদিন রাজনৈতিক বিভেদ ভুলে গর্জে উঠেছিল বাংলা। এবার সেই কাহিনী আসতে চলেছে ওটিটির দুনিয়ায়।

জ্যোতিবাবুর জীবন নিয়েই এ বার সিরিজ

জ্যোতিবাবুকে নিয়ে কেন? অন্য কেউ নয় কেন? উত্তরে পরিচালক কিছু না জানালেও তাঁর ঘনিষ্ট মহল থেকে জানা যায়, “পরিচালক অরুণ বরাবরই বাঙালির অতীত গর্বকে পর্দায় তুলে ধরতে ভালবাসেন। ‘হীরালাল সেন’ বা ‘বিনয়, বাদল, দীনেশ’-এর মতো ছবি তার উদাহরণ। তাই এবার তিনি বেছে নিয়েছেন বাম আমলের এই তাবড় নেতাকে।

জ্যোতিবাবুর জীবন নিয়েই এ বার সিরিজ

যার ব্যক্তিজীবন এবং রাজনৈতিক জীবনের বর্ণময়তার সঙ্গে অন্য কোনও কমিউনিস্ট নেতার তুলনা এ দেশে চলে না।” না কি এই মুহূর্তে বাম দলগুলি রাজ্য রাজনীতিতে কোণঠাসা। তাদের চাঙ্গা করতেই কি এই পদক্ষেপ? এই প্রশ্নের উত্তর মেলেনি।শ্যুটিংও শুরু হয়ে যাবে তার পরেই।

জ্যোতিবাবুর জীবন নিয়েই এ বার সিরিজ

জ্যোতিবাবুর জীবন নিয়েই এ বার সিরিজ, রাজনীতি থেকে ব্যক্তিগত জীবনের গল্প

জ্যোতিবাবুর জীবন নিয়েই এ বার সিরিজ

তবে সিরিজে নাকি বদলে যেতে পারে জ্যোতি বসুর নাম। তা নিয়েও চুলচেরা বিশ্লেষণ চলছে। রাজনীতিকের ভূমিকায় কে অভিনয় করবেন? ৫ ফুট ১ ইঞ্চি উচ্চতার প্রখর ব্যক্তিত্ব এবং মেধাবী পুরুষের চরিত্রে মানানসই অভিনেতার খোঁজেই নাকি আপাতত ব্যস্ত পরিচালক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর