KISS: শরীরের হাজার ধকল দূর করে দেবে একটা চুমু, সুস্থ থাকতে ভেজা চুমু খান রোজ!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভালবাসা প্রকাশের এক অন্যতম মাধ্যম হল চুমু৷ ঘনিষ্ঠতার বহিঃপ্রকাশ এবং আবেগের আদান প্রদান করা হয় চুমুর মাধ্যমে৷ শুধু মনের ভাব নয়, চুমু খেলে শরীর থাকে তরতাজা! ভালোবাসার মানুষটার ঠোঁটে ঠোঁট মেলানোর অভিজ্ঞতা আমাদের প্রায় সকলেরই আছে। ভালোবাসার মানুষের চুমুর স্বাদ অনবদ্য। কিন্তু জানেন কি ভেজা চুমু কত উপকার করে মানুষের শরীরে? জেনে নিন চুমু খাওয়ার উপকারিতা।

আরও পড়ুনঃ দ্রুত মেদ ঝরিয়ে রোগা ছিপছিপে কোমর চাই? জানুন সহজে রোগা হওয়ার ১০ টি উপায়।

গবেষণা বলছে আপনি যদি ৩০ মিনিট ধরে চুমু খান তাহলে আপনার শরীরের ৬৮ ক্যালোরি ঝরে। এমনকী, মার্কিন একদল গবেষকদের দাবি চুমু যদি বেশি তীব্র হয়, সে সময় যদি খুব দ্রুত শ্বাস-প্রশ্বাস চলে, তাহলে ৯০ ক্যালোরি পর্যন্ত ঝরতে পারে!

sssh

ভালোবাসার মানুষকে চুমু খাওয়ার ফলে শরীরে ডোপামিন হরমোন তৈরি হয়, কমে যায় মস্তিষ্কের কর্টিসলের মাত্রা। এর জন্য শরীর জুড়ে তৈরি হয় শুধুই ভাললাগার অনুভূতি৷ তাই অস্থির সময় চুমু খেলে অনেকটা শান্ত লাগে৷ উদ্বেগ কমানোর জন্য চুমুর থেকে ভাল কিছু হতে পারে না।

ws

চুমু খুব ভালো ফেসিয়াল এক্সারসাইজের কাজ করে। ত্বকে তাড়াতাড়ি বয়সের ছাপ পড়া বা বলিরেখা আটকাতে এবার থেকে নিয়ম করে চুমু খান। চুমু খেলে শক্তিশালী হয় ফুসফুস। ফলে ফুসফুস সংক্রান্ত বিভিন্ন রোগ থেকেও মুক্তি পাওয়া যায়। চুমু খাওয়ার সময় শরীরে বইতে থাকে অদ্ভূত এক অনুভূতি৷ হৃদস্পন্দন বেড়ে যায়, শরীরের শিরা আর ধমনীগুলো প্রসারিত হয়৷ এতে রক্ত প্রবাহের উপর ভাল ফল হয়৷ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।

চুমু খেলে মস্তিষ্কে হ্যাপি হরমোন সোরোটিন নিষ্কৃত হয়। যার ফলে দুশ্চিন্তা কমে। কমে উচ্চ রক্তচাপের সমস্যা। প্রচন্ড মাথা ব্যথা করছে। আদর করে চুমু খান। দেখবেন এক নিমেষে ব্যথা উধাও! চুমুর সময় মুখের ৩০টি পেশি সচল হয়ে ওঠে। পাশাপাশি চুমু খেলে প্রতি মিনিটে ২৬ ক্যালরি পর্যন্ত বার্ন হতে পারে।

শরীরের হাজার ধকল দূর করে দেবে একটা চুমু, সুস্থ থাকতে ভেজা চুমু খান রোজ!

শরীরের হাজার ধকল দূর করে দেবে একটা চুমু, সুস্থ থাকতে ভেজা চুমু খান রোজ!
শরীরের হাজার ধকল দূর করে দেবে একটা চুমু, সুস্থ থাকতে ভেজা চুমু খান রোজ!

চুমু খেলে মন ভাল থাকে৷ তার প্রভাবও পড়ে শরীরে৷ শরীর থাকে তরতাজা৷ এর পাশাপাশি সঙ্গীর সঙ্গে গভীর চুমুর সময় একজনের মুখের লালারস মিশে যায় অন্যের মুখে৷ ফলে শরীর নতুন মাইক্রো অর্গ্যানের সঙ্গে পরিচিত হয়। স্বাভাবিকভাবেই রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন