যুদ্ধ ঘোষণা করতে পারেন বাইডেন! অনভিপ্রেত বার্তায় প্রস্তুতি চীনের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ যুদ্ধ ঘোষণা করতে পারেন বাইডেন! ট্রাম্পের আমল থেকেই চিন-মার্কিন সম্পর্কে টানাপোড়েন চলছে। করোনাভাইরাস কে চিন ভাইরাস নাম দিয়ে সরাসরি চিনকে নিশানা করেছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি চিনকে শায়েস্তা করতে একাধিক বিল পাশ করেন তিনি। এমনকি চিনের সাথে ভাল সম্পর্ক রাখায় বিশ্ব স্বাস্থ্য সঙ্গস্থার অনুদানও বন্ধ করে দেন তিনি!

আরও পড়ুনঃ জীবন জুড়ে সৌমিত্র! কিংবদন্তী ‘অপু’ কে চিরস্মরণীয় করার উদ্যোগ হিডকোর।

এদিকে ট্রাম্প সরকার পতনের পর বাইডেন ক্ষমতায় এলে চিন-আমেরিকার সেই সম্পর্কে উন্নতি হওয়ার আশা করছিলেন কূটনীতিবিদরা। কিন্তু সেই সেই আশায় জল ঢেলে দিয়েছে একটি সতর্কবার্তা!  নতুন প্রেসিডেন্ট বাইডেন তাঁর আমলে আমেরিকার সঙ্গে চিনের যুদ্ধ বাঁধতে পারেন। এই কথা বলে আগেভাগেই বেজিংকে সতর্ক করলেন জিনপিং সরকারের পরামর্শদাতা। পরিস্থিতির দিকে তাকিয়ে তাঁর অনুমান বাইডেন আমেরিকার আভ্যন্তরীণ সমস্যা সামাল দিতে ব্যার্থ হলেই যুদ্ধ বাঁধাবেন চিনের সাথে! তাই প্রস্তুত থাকতে হবে।

আরও পড়ুনঃ কেউ টাকা দিলে নেবেন, ভোট দেবেন না! রাজ্যে নতুন ছুটির ঘোষণা মুখ্যমন্ত্রীর।

শেনঝ্যাঙের এক থিঙ্ক ট্যাংক তথা অ্যাডভাসন্ড ইন্সিটিউট অব গ্লোবাল অ্যান্ড কনটেম্পোরারি চায়না স্টাডিজের ডিন ঝেন ইংয়নিয়ান জানিয়েছেন, “বিডেন নিশ্চিতভাবে দুর্বল প্রেসিডেন্ট। তিনি দেশের অভ্যন্তরীণ সমস্যার সমাধান করতে পারবেন না। সেই সময় কূটনীতিগত বা বিদেশনীতীগত বিষয়ে পরিবতর্ন আনার চেষ্টা করতে পারেন। চিনের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারেন। ট্রাম্প গণতন্ত্র ও স্বাধীনতার পরিপন্থী ছিলেন। কিন্তু বিডেন তা নন। তবে ট্রাম্প যুদ্ধবিরোধী ছিলেন। কিন্তু ডেমোক্র্যাট হিসেবে বিডেন যুদ্ধ বাঁধাতে পারেন।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন