নজরবন্দি ব্যুরো: কেউ টাকা দিলে নেবেন, ভোট দেবেন না! রাজ্যে নতুন ছুটির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বাঁকুড়ার সভায় দাঁড়িয়ে গোটা রাজ্যজুড়ে নতুন ছুটির ঘোষণা করলেন, মুখ্যমন্ত্রী। এবার থেকে বিরসা মুন্ডার জন্মদিনেও থাকবে ছুটি। তিনি বলেন, “আগামী দিনে বিরসা মুন্ডার জন্মদিনে এবার থেকে ছুটি থাকবে।” ১৮৭৫ সালে ১৫ নভেম্বর এই আদিবাসী মহান নেতা জন্মগ্রহণ করেন। ফলে আগামী বছর থেকে এইদিনেই সরকারি ছুটি থাকবে।
আরও পড়ুনঃ ‘কর্মই ধর্ম’ বেকারদের জন্যে নতুন প্রকল্প। ফ্রি রেশন জুনের পরেও! মুখ্যমন্ত্রী
সম্প্রতি বিরসা মুন্ডার মূর্তি নিয়েও নানা বিতর্ক সৃষ্টি হয়েছিল। আর আজ সেই বিতর্কের অবসান করে দিলেন মুখ্যমন্ত্রী। এছাড়াও এদিন কেন্দ্রকে বিভিন্ন ইস্যুতে আক্রমণ করতেও ছাড়েননি তিনি। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক থাকার কারণে, সফরসূচি পরিবর্তন করে রবিবার বিকেলেই বাঁকুড়ায় পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই সোমবার খাতড়ার সিধো-কানহো স্টেডিয়ামেও যোগ দেন, তিনি। এই সভায় দাঁড়িয়েই রাজ্যবাসীর পাশে থাকার আশ্বাস দিলেন, মুখ্যমন্ত্রী। এছাড়াও তার পাশাপাশি আগামী জুন পর্যন্ত রেশন দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য।
তিনি রাজ্যবাসীর উদ্দেশ্যে এদিন বলেন, “জুন পর্যন্ত বিনামূল্যে রেশন বিলির কথা আগেই ঘোষণা করা হয়েছিল। জুনের পরও তা মিলবে। অর্থাৎ বাড়ানো হবে বিনামূল্যে রেশন বিলির সময়সীমা।” এরপরপই আত্মবিশ্বাসী সুরে তিনি বলেন, “আগামীতেও আমাদের সরকারই থাকবে। তাই কোনও চিন্তা করবেন না। জুনের পরও সকলে বিনামূল্যে ডাল-ভাত খেয়ে বাঁচবেন।” করোনাকালে কাজ হারিয়ে চরম আর্থিক সংকটে বহু মানুষ। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর ঘোষণায় খুশি আমজনতা। করোনা সংক্রমণ রুখতেই চলতি বছরে মার্চ থেকেই শুরু হয়েছিল লকডাউন। আর এই লকডাউনের কারণেই স্তদ্ধ হয়েগেছিল গোটা দেশ তথা গোটা রাজ্য। আর এই লকডাউনের কারণেই অনেকেই কর্মসংস্থান হারিয়েছেন। সেই সমস্ত কথা ভেবেই, আগামী জুন পর্যন্ত রেশন দেওয়ার করা জানালেন মুখ্যমন্ত্রী।
আজ মমতা বিজেপিকে বিঁধে বলেন, “উৎসব, দুর্গাপুজো, ছটপুজো সব কিছু নিয়ে মামলা করাই বিজেপির কাজ। দুর্গাপুজো, কালীপুজো, জগদ্ধাত্রী পুজো আমরা করি না? সব করি। তা সত্ত্বেও নির্বাচনের আগে অনেকে এসে দাঙ্গা লাগানোর চেষ্টা করবে। ভোটের আগে অনেক রাজনৈতিক দল আসবে। ব্যাংকে টাকা দেবে। মনে রাখবেন ওই টাকা আপনার টাকা। জমিদারির টাকা নয়। তাই টাকা নিন কিন্তু ভোট দেবেন না।”



