নজরবন্দি ব্যুরোঃ চলতি বছরের শুরু থেকেই ফের নিজের শক্তি বাড়িয়েছিল মারন করোনা। লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছিল সংক্রমণ। এই পরিস্থিতিতে জৈব বলয়ের কথা মাথায় রেখে আইপিএলের গ্রুপ ম্যাচ গুলিকে মুম্বাইয়ে অনুষ্ঠিত করার পরিকল্পনা নিয়েছিল বিসিসিআই। সেইমতো ব্র্যাবোর্ণ ও ডিওয়াই পাটিল স্টেডিয়ামের পাশাপাশি ওয়াংখেড়ে কে নির্বাচিত করা হয়েছিল। সেইসঙ্গে পুনেতেও বেশকিছু ম্যাচ পরিচালনার কথা ভেবেছিল বোর্ড। তবে এবার এলো শহরের ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর।
আরও পড়ুনঃ মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিরোধীরা, আমতায় মিছিলে নামল তৃণমূল
করোনা সংক্রমণের কথা মাথায় রেখে দেশের কয়েকটি রাজ্যের মধ্যেই আয়োজিত হচ্ছে গ্রুপের ম্যাচ। তবে প্লে অফের ক্ষেত্রে নয়া সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই অনুসারে, বছর দুয়েকের অবসান ঘটিয়ে জোড়া প্লে-অফের ম্যাচ পেতে চলেছে ইডেন। একেবারেই ঠিক শুনেছেন। এবার আইপিএল ফিরতে চলেছে ক্রিকেটের নন্দন কাননে।
তাই সমস্ত কিছু ঠিক থাকলে গ্রুপের খেলা সমাপ্ত করে কলকাতায় উড়ে আসবে প্লে-অফের দলগুলি। বোর্ড সূত্রে জানা গিয়েছে, এবারের আইপিএলের প্লে-অফের জন্য কলকাতা ও আমেদাবাদ কে নির্বাচিত করা হয়েছে। সেইমতো একটি কোয়ালিফায়ার ও একটি এলিমিনেটর ম্যাচের সাক্ষী থাকবে শহর কলকাতা। অপরদিকে, একটি কোয়ালিফায়ার ও ফাইনাল পাচ্ছে বোর্ড সচিবের শহর।
শহরের ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, আইপিএল ফিরছে ইডেন গার্ডেনসে

তবে এখনও পর্যন্ত জল্পনার স্তরেই রয়েছে ম্যাচগুলি। তাই সরকারি শিলমোহর পড়ার অপেক্ষাতেই রয়েছে সকলে। কিন্তু শহরের এই ম্যাচ গুলিতে আদৌ প্রবেশ করতে পারবে সাধারন দর্শকরা? সেবিষয়ে এখনও চূড়ান্ত হয়নি। মনে করা হচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু।



