মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিরোধীরা, আমতায় মিছিলে নামল তৃণমূল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিরোধীরা। মঙ্গলবার এই ইস্যুতে আমতায় আনিস খানের বাড়ি থেকে অদুরে মিছিল করল তৃণমূল। মিছিলের পুরভাগে ছিলেন মন্ত্রী পুলক রায়, আমতার বিধায়ক সুকান্ত পাল, উদয়নারায়নপুরের বিধায়ক সমীর পাঁজা। মিছিলে উপস্থিত না থাকলেও এদিন মিছিল শেষে সভায় উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।

আরও পড়ুনঃ হাইকোর্টের নির্দেশে রামপুরহাটের তদন্তে সিবিআই, মুখ্যমন্ত্রীকে কড়া চিঠি দিয়ে রাজ্যপালের তলব

এদিন মিছিল থেকে আমতার বিধায়ক সুকান্ত পাল বলেন, পেট্রোল-ডিজেল, রান্নার গ্যাস৷ ওষুধের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে তার বিরুদ্ধে মিছিল। যারা ডবল ইঞ্জিন সরকারের কথা বলছিল, যারা ২০০ আসন পাওয়ার কথা বলছিল, সেটা করতে পারেনি। তাই এখন তাঁরা এখন বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা করছে৷ সমস্ত মৃত্যুর ঘটনায় রঙ লাগানোর চেষ্টা করছে।

সভামঞ্চ থেকে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, মুখ্যমন্ত্রী যখনই বগটুইয়ের ঘটনায় হস্তক্ষেপ করে প্রকৃত দোষীদের শাস্তি দেওয়ার জন্য প্রক্রিয়া শুরু করলেন, তখনই প্রধানমন্ত্রীর হঠাৎ করে এই ঘটনাকে ঘিরে উদ্বেগ বাড়তে থাকে। উদ্বিগ্ন হওয়ার বার্তা দেন তিনি। একযোগে রাজ্যপালের বিরুদ্ধেও সরব হন তিনি। তাঁর কথায়, রাজ্যপাল টুইট করে বলেছিলেন, রাজ্যে কোন গণতন্ত্র নেই । সেই প্রসঙ্গে ফিরহাদ হাকিম রাজ্যপালকে পঙ্গপাল বলে কটাক্ষ করেন এবং নেতাই কান্ডের হত্যালীলার প্রসঙ্গ টেনে আনেন।

মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিরোধীরা, আমতায় মিছিলে নামল তৃণমূল

উল্লেখ্য, সম্প্রতি ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় তোলপাড় হয়েছে রাজনীতি। একযোগে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বাম-কংগ্রেস এবং বিজেপি। সম্প্রতি আনিস খানের বাবার সঙ্গে দেখা করতে যান ফিরহাদ হাকিম। কিন্তু গ্রামবাসীদের বিক্ষোভের জেরে ফিরে আসতে হয়েছিল তাঁকে। সেই আনিস খানের বাড়ি থেকে অনতি দূরে মিছিল সমাবেশ করে কী বার্তা দিতে চাইল তৃণমূল? তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করছে৷

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত