নজরবন্দি ব্যুরোঃ রামপুরহাট ঘটনার মধ্যেই ফের মুখ্যমন্ত্রীকে তলব রাজ্যপালের। আগামী সপ্তাহের মধ্যে রাজভবনে মুখ্যমন্ত্রীকে হাজিরা দেওয়ার নির্দেশ। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে আলোচনা চান রাজ্যপাল। সিবিআইয়ের বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদের মুখ্যমন্ত্রীর বক্তব্যে উদ্বিগ্ন। হাইকোর্টের নির্দেশে রামপুরহাটের তদন্তে সিবিআই। এ ব্যাপারে যাবতীয় পদক্ষেপ আইনি হওয়া উচিত, রাস্তায় নেমে নয়। মুখ্যমন্ত্রীকে কড়া চিঠি রাজ্যপালের।
আরও পড়ুনঃ TMCP Protest: পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজপথে তৃণমূল, উঠল মোদি বিরোধী স্লোগান
WB Guv Shri Jagdeep Dhankhar has invited Chief Minister Smt. Mamata Bannerjee for interaction during the week at Raj Bhawan to deliberate worsening law and order in the state, particularly in view of alarmingly worrisome developments #RampurhatViolence & State Legislature. 1/3 pic.twitter.com/PNejmUwa8s
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) March 29, 2022
উল্লেখ্য, দিন কয়েক আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজনৈতিক মহলের অনুমান, সেদিনের বৈঠকে রাজ্যের আইনশৃঙ্খলার বিষয় নিয়ে অভিযোগ জানিয়েছিলেন রাজ্যপাল। তার পরেই এই তলব ঘিরে রাজনৈতিক জল্পনা বাড়তে শুরু করেছে।

রামপুরহাট ঘটনার পর রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সরব হয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সিট গঠন করে সেবার রামপুরহাট ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। পাল্টা চিঠি দিয়ে ঘটনার রাজ্যপালের মন্তব্যের প্রেক্ষিতে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য ছিল, রাজ্যপালের বক্তব্য নিরপেক্ষ তদন্তে প্রভাব ফেলতে পারে।
হাইকোর্টের নির্দেশে রামপুরহাটের তদন্তে সিবিআই, ১ সপ্তাহের মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ

এরপর বিধানসভার ঘটনাবলী আরও একধাপ রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মুখ্যমন্ত্রীকে তলব রাজ্যপালের। রাজ্যপাল বিজেপির সক্রিয় কর্মী হিসাবে কাজ করছেন রাজ্যপাল। অভিযোগ তৃণমূল নেতা কুণাল ঘোষের।



