TMCP Protest: পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজপথে তৃণমূল, উঠল মোদি বিরোধী স্লোগান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ লাগামছাড়া পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজপথে তৃণমূল। যুব তৃণমূলের পক্ষ থেকে মিছিলে উপস্থিত ছিলেন যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব। হাজরা মোড় থেকে শুরু হয় মিছিল।গান্ধী মুর্তির পাদদেশ অবধি চলে মিছিল। 

আরও পড়ুনঃ দার্জিলিং সফরের দ্বিতীয় দিনে BJP কে তুলোধোনা মমতার

উল্লেখ্য, গত আট দিনে একটানা সাত বার বেড়েছে জ্বালানি তেলের মূল্য। মঙ্গলবার প্রতি লিটার পেট্রলের দাম বেড়েছে ৮৩ পয়সা। এর ফলে কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হল লিটার প্রতি ১০৯ টাকা ৬৮ পয়সা। লিটারপ্রতি ডিজেলের দাম বেড়েছে ৭০ পয়সা। কলকাতায় প্রতি লিটার ডিজেলের দাম হল ৯৪ টাকা ৬২ পয়সা।

গত এক সপ্তাহে তেলের দাম বাড়ল লিটারে ৪ টাকা ৮০ পয়সা। এদিকে রাজধানী দিল্লিতে সেঞ্চুরি হাঁকাল পেট্রল। এদিন ৮০ পয়সা বেড়ে পেট্রোলের দাম হল ১০০ টাকা ২১ পয়সা ও ডিজেলের দাম ৭০ পয়সা বেড়ে দাঁড়াল ৯১ টাকা ৪৭ পয়সা। বাণিজ্যনগরী মুম্বইতে জ্বালানির দাম সবচেয়ে বেশি।

Strictly follow Covid-19 norms: West Bengal CM Mamata Banerjee to Gangasagar pilgrims

সংসদে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা চান বিরোধী দলের সাংসদরা। এবিষয়ে একাধিকবার সংসদের কাছে আবেদন জানিয়েছেন তৃণমূলের সাংসদরা। বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মঙ্গলবার দার্জিলিংয়ের সভা থেকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কথা উল্লেখ করে মমতা বলেন, পাঁচ দিনে পাঁচ বার দাম বেড়েছে।

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজপথে তৃণমূল, সরব মমতাও 

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজপথে তৃণমূল, সরব মমতাও 
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজপথে তৃণমূল, সরব মমতাও

তাঁর সংযোজন, মানুষ কী খাবে? বিজেপি খাবে? না দিল্লির লাড্ডু খাবে? সেই সঙ্গে ভোটে জিতে আসার পর তৃণমূল সরকার কোন কোন প্রতিশ্রুতি রেখেছে, সেই খতিয়ানও দেন তিনি। একাধিকবার মোদি সরকারকে কাঠগড়ায় তুলেছেন তিনি। এবার রাজপথে প্রতিবাদে নেমে সরব হল তৃণমূলের যুব নেতৃত্ব।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন